সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷ নৌসেরায় পাক বাহিনীর হামলায় মঙ্গলবার শহিদ হলেন এক জওয়ান৷
মঙ্গলবার সকাল থেকেই পাক সীমান্ত থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে ছুটে আসে গোলাগুলি৷ সেনা ট্রাকের উপর পাকিস্তানি মর্টার সেলের হামলায় আহত হন ২০ জন জওয়ান৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পাক বাহিনীর হামলার জবাব দিতে থাকেন ভারতীয় সেনারাও৷ গতকালও পুঞ্চের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে পাক বাহিনী৷ মঙ্গলবার সাগা, কৃষ্ণা ঘাঁটি, সালোত্রিতেও গোলাগুলির লড়াই চলেছে৷
গত ২৯ সেপ্টেম্বরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে এই নিয়ে একশোবারও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ কাশ্মীরে সাধারণ নাগরিককে লক্ষ্য করেও আক্রমণ চালাচ্ছে পাক বাহিনী৷ ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনকে কেন্দ্র করে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন সেনা প্রধান, নৌসেনা প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷
সর্বশেষ খবর
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!
-
বন্দুকের নলের ডগায় সুনীল শেট্টির জীবন! হাড়হিম করা কোন ঘটনার সাক্ষী অভিনেতা?
-
শেষ শ্রাবণে নিম্নচাপ-কাঁটা! ‘মেঘভাঙা বৃষ্টি’র মাঝে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল