সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ভারতীয় সেনা জওয়ানের অঙ্গচ্ছেদের ঘটনার ২৪ ঘণ্টা পেরনোর আগেই পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারতীয় সেনাবাহনী৷ গুলির বদলা হিসাবে ফিরিয়ে দিল পাল্টা আক্রমণ৷ বারংবার হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করার কারণে এদিন সীমান্তবর্তী এলাকা পুঞ্চ, রাজৌরি, মাচিল এবং কেল অঞ্চলে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানায় ভারতীয় বাহিনী৷ পাল্টা উত্তর দেয় পাক সেনাবাহিনীও৷
প্রসঙ্গত, মঙ্গলবার মাচাল সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায় পাক বাহিনী৷ আক্রমণে নিহত হন তিন জওয়ান৷ সেই সঙ্গে এক জওয়ানের অঙ্গচ্ছেদ করে পাক বাহিনী৷ এই হামলার বদলা নেওয়া হবে বলে হুমকি দিয়েছিল ভারতীয় সেনা৷ বুধবার ভোর না হতেই নিজেদের কথা রেখেছেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের
-
কোটি কোটি টাকা উদ্ধার হতেই দেশছাড়া টুলু! অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে জারি হুলিয়া
-
গর্ভাবস্থার ৮ মাসেও দিনরাত শুটিং, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে উদ্বিগ্ন ভক্তরা