কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। পাহাড় থেকে পা পিছলে পড়ে মৃত্যু হল এক সেনা আধিকারিকের। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, গত দু’সপ্তাহ ধরে জম্মু ও কাশ্মীরের রাজৌরি-সহ একাধিক জেলায় জঙ্গিদমন অভিযান চলছে। যার পোশাকি নাম ‘অপারেশন শেরওয়ালি’। শনিবার সেই অভিযানে যোগ দিয়েছিলেন লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী। সেনা সূত্রে খবর, এদিন পাহাড়ি সংকীর্ণ রাস্তায় অভিযানে একটি সেনাদলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। সেই সময় পা পিছলে পাশের ৩০ ফুট একটি গভীর খাদে পড়ে যান বীরেশ্বর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত মাসে শুরুর দিকে গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর আসে, রাজৌরির জঙ্গল ঘেরা এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। এরপরই ‘অপারেশন শেরওয়ালি’ শুরু করে সেনা। গোটা এলাকায় চলছে চিরুনি তল্লাশি। এখনও পর্যন্ত জারি রয়েছে সেই অভিযান। তবে জঙ্গিদের কোনও হদিশ পাওয়া যায়নি। সেনাবাহিনীর অনুমান, প্রতি নিয়ত জঙ্গিরা তাদের অবস্থান বদল করছে। কিন্তু অভিযানের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সম্পত্তি হাতাতেই ‘খুন’ দেবস্মিতা, বর্ধমানে গ্রেপ্তার ভাড়াটে দম্পতি! দিল্লিতে অধ্যাপিকা খুনের কিনারা
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
-
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন! ‘মা সেটে থাকলে অন্যায় হত না’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক জাহ্নবী
-
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল
-
টুটু বোস স্মরণে রক্তদান শিবির, উত্তর কলকাতায় একমঞ্চে ভিন্ন রাজনৈতিক মতের মানুষ