সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে পিডিপি-বিজেপি সরকার পতনের পরই ইঙ্গিত মিলেছিল এবার জঙ্গিদমনে আরও কড়া হবে কেন্দ্র৷ খোদ সেনাপ্রধান বিপিন রাওয়াত ইঙ্গিত দিয়েছিলেন তেমনই৷ তিনি বলেছিলেন, রাজ্যপাল শাসন জারি হলে অসুবিধা হবে না সেনার অপারেশনে৷ সেই মত কাজও শুরু করে দিল কেন্দ্র৷ কাশ্মীরে পাঠানো হল কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপার এবং এনএসজি কমান্ডোদের৷
[৯০ শতাংশ ট্রেন সময়ে চালাতে হবে, কড়া নির্দেশ রেলমন্ত্রীর]
কাশ্মীরের সেনা-ক্যাম্পগুলিতে এখন দাপিয়ে বেড়াচ্ছে কালো পোশাকধারী এনএসজি কমান্ডাররা৷ সাধারণত বিখ্যাত নেতানেত্রীদের নিরাপত্তার কাজে ব্যবহার করা হয় এই কমান্ডোদের৷ আপাতত কয়েক কোম্পানি এনএসজি মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ মূলত জনবহুল এলাকাগুলিতে নিয়োগ করা হচ্ছে এনএসজি এবং স্নাইপার জওয়ানদের৷ সেনা সূত্রে খবর, সেনা জওয়ানদের সহযোগিতার জন্য নিয়োগ করা হচ্ছে বিশেষ প্রশিক্ষিত এই বাহিনীকে৷সেনা অভিযানের তীব্রতা বাড়ানো হলে সামনে থেকে নেতৃত্ব দেবেন এই এনএসজি জওয়ানরা৷ মুফতি সরকারের পতনের পরই যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, সেনার শক্তি বাড়ানোর এই সিদ্ধান্তকে সেই ইঙ্গিতের প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে৷ সেনা শিবিরের খবর, অতি দ্রুত জঙ্গিদমন অভিযানের তীব্রতা বাড়ানো হবে৷
[সেলফি দিবসেই দুর্ঘটনা, ছবি তোলার নেশায় ৫০০ ফুট গভীর খাদে মহিলা]
এদিকে অমরনাথ যাত্রার কথা মাথায় রেখে বৃহস্পতিবার সেনাকর্মীদের সঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক হয়৷ উপস্থিত ছিলেন কাশ্মীর পুলিশের ডিজিপি৷ হাজির ছিলেন সিআরপিএফের আইজি-ও৷
The Chinar Corps Commander and Director General, J&K Police along with Victor Force Commander, IGP Kashmir Zone and IG CRPF today carried out a joint review of the security and administrative arrangements for the upcoming Amarnath Yatra pic.twitter.com/c0tZCD1ss2
— ANI (@ANI) 21 June 2018
এদিকে কাশ্মীরের রাজ্যপাল এনএন ভোরা এদিন রাজ্যের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন৷ বৃহস্পতিবার এক সর্বদল বৈঠকও ডেকেছেন তিনি৷ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অমরনাথ যাত্রা সম্পর্কে আলোচনা করা হবে বৈঠকে৷
Jammu and Kashmir Governor NN Vohra calls all-party meet tomorrow to discuss the situation in the wake of implementation of Governor’s rule in the state
— ANI (@ANI) 21 June 2018
সর্বশেষ খবর
-
এবার অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানোর চেষ্টা বিজিবির! রুখল বিএসএফ
-
লাথি খেয়ে কচুবনে, বাড়ি দখলের অভিযোগে এবার ডিম খেলেন জয়প্রকাশ
-
‘চুপ থাকব না শেষ দেখে ছাড়ব’, বিবাহবিচ্ছেদ মামলায় স্বামী-শ্বশুরের জোড়া আইনি নোটিসকে চ্যালেঞ্জ সেলিনার
-
৩০০ টাকা রোজ মাইনের চাকুরে থেকে কোটিপতি, উল্কাগতিতে উত্থান সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের
-
তোলাবাজি থেকে যৌনহেনস্তা! ১৩ দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস, এজলাসে তুমুল হই হট্টগোল