সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরে ছয় মাসের অভিযানের অনুমতি চাই৷ তাহলেই পাক মদতপুষ্ট জঙ্গিদের সমূলে বিনাশ করে দেওয়া হবে৷ শোনা গিয়েছে, কেন্দ্র সরকারের মন্ত্রী-আমলাদের কাছে এমনটাই জানিয়েছে ভারতীয় সেনা৷
সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারতকে আরও সতর্ক থাকতে হবে৷ বারবার কাশ্মীর সীমান্তে নাশকতা, অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে এবং ভবিষ্যতেও হতে থাকবে৷ স্যাকরার ঠুক-ঠাকের বদলে কামারের এক ঘায়ের মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনা চাইছেন সেনা আধিকারিকরা৷ যাতে নাশকতার সমস্যাকে একেবারেই শেষ করে দেওয়া যায়৷
কেন্দ্রীয় গোয়েন্দা দফতর জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে প্রায় ৪০টি জঙ্গি প্রশিক্ষণ শিবির রয়েছে৷ প্রায় ২০০ জন উচ্চ প্রশিক্ষিত জঙ্গি ৫০টি লঞ্চ প্যাড থেকে নাশকতা পরিচালনা করে৷ সেখান থেকেই সমস্ত ছক কষে জঙ্গিরা৷ সেই সমস্ত জঙ্গিঘাঁটি ধ্বংস করে শান্তি ফেরাতে চায় সেনা৷ এর জন্য প্রয়োজন মাস্টার প্ল্যানিং আর রাজনৈতিক সম্মতি৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১