সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনাম্মা আগেই গিয়েছেন শ্রীঘরে৷ যার উপর দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, সেই ভাইপোও এখন গারদের পিছনে৷ নির্বাচন কমিশনকে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ‘চিনাম্মা’ শশীকলার ভাইপো দিনাকরণকে৷ বুধবারই আদালতে তোলা হবে তাঁকে৷
[গ্রামবাসীদের ঢাল করে জওয়ানদের উপর হামলা চালায় মাওবাদীরা]
আম্মার এআইডিএমকে’র প্রতীক চিহ্ন নিয়েই গণ্ডগোলের সূত্রপাত৷ অভিযোগ, দলের ‘দুই পাতা’র প্রতীক চিহ্নটি পেতে কমিশনের আধিকারিককে ঘুষ দিতে চেয়েছিলেন দিনাকরণ৷ ঘটনার জেরে আগেই প্রতীক চিহ্নটি বাজেয়াপ্ত করেছিল কমিশন৷ গত চার দিন ধরে জেরা করা হচ্ছিল দিনাকরণকে৷ অবশেষে মঙ্গলবার টানা ছয় ঘণ্টার জেরার পর গ্রেপ্তার করা হয় দিনাকরণকে৷
গ্রেপ্তার করা হয়েছে দিনাকরণের ঘনিষ্ঠ সহযোগী মল্লিকার্জুনকেও৷ অভিযোগ, পুলিশ যখন দিনাকরণকে খুঁজছিল সেই সময় বন্ধুকে আশ্রয় দিয়েছিলেন তিনি৷ জানা গিয়েছে, প্রতীক চিহ্ন পাওয়ার জন্য সুকেশ চন্দ্রশেখর নামে ব্যক্তির সঙ্গে কথা হয়েছিল তাঁর৷ একথা জেরার মুখে স্বীকার করে নিয়েছেন দিনাকরণ৷ তবে টাকা দেওয়ার কথা স্বীকার করেননি তিনি৷
[কলাপাতায় ডাল-ভাত খেয়ে নকশালবাড়িতে সফর শুরু অমিত শাহর]
জেলে যাওয়ার আগেই ভাইপো দিনাকরণকে দলের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন শশীকলা৷ আর ঘনিষ্ঠ পালানিস্বামীকে বসিয়ে যান মুখ্যমন্ত্রীর আসনে৷ কিন্তু দিনকরণের ঘটনায় ফের একবার শশীকলা ব্রিগেডকে কোনঠাসা করতে অনেকটাই সক্ষম পন্নিরসেলভম৷
[এবার মুসলিম নামের উপর নিষেধাজ্ঞা জারি করল চিন]
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন