সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা রোখার অভিযানে নেমেছেন তিনি৷ ধনকুবেরদের রাতের ঘুম কেড়ে নিয়েছে তাঁর নোট বাতিলের সিদ্ধান্ত৷ গরিব মানুষকে বরং দিয়েছে স্বস্তির দিন৷ অন্তত প্রধানমন্ত্রীর দাবি এমনই৷ সেই তাঁর বিরুদ্ধেই এবার উঠল ঘুষ নেওয়ার অভিযোগ৷ সম্প্রতি মোদির বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন অরবিন্দ কেজরিওয়াল৷
নোট বাতিল ইস্যুতে বিরোধীরা এক ছাতার তলায় আসতে পারেনি৷ কিন্তু তাতে অবশ্য বিরোধিতায় খামতি নেই৷ এবার তাই মোদির বিরুদ্ধে তোপ দেগে কেজরি সামনে আনলেন অতীতের এক ঘুষকাণ্ড৷ তাঁর অভিযোগ, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ঘুষ নিয়েছিলেন মোদি৷ ২০১৩ সালে আয়কর দফতর হানা দেয় আদিত্য বিড়লা গ্রুপের এক্সিকিউটিভ শুভেন্দু অমিতাভের বাড়িতে৷ তাঁর ল্যাপটপ, ফোনের তথ্য খতিয়ে দেখেন অফিসাররা৷ আর তখনই প্রাপ্ত নথি থেকে জানা যায়, গুজরাত মুখ্যমন্ত্রীকে ২৫ কোটি টাকা দেওয়া হয়েছিল৷ এ থেকে একটা মোটা অঙ্ক মোদির নিজের কাছে গিয়েছিল বলেও অভিযোগ কেজরির৷
শীতকালীন অধিবেশনে এই ইস্যুতে প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতায় সরব হবে বিরোধীরা৷ সেক্ষেত্রে আপের হাতিয়ার হতে চলেছে এই ঘুষকাণ্ডই৷ পুরনো তথ্য টেনে এনে কেজরি জানান, সে সময় কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার৷ কংগ্রেস ও বিজেপির মধ্যে এ ব্যাপারে পারস্পরিক বোঝাপোড়া ছিল বলেও দাবি তাঁর৷ সেইসঙ্গে তিনি জানান, যতই কালো টাকার কথা বলা হোক, আসলে কিছু কর্পোরেট বন্ধুর সুবিধা করে দিতেই এ পদক্ষেপ করেছেন মোদি৷
Proof that Modi took 25 Crores as bribe from Aditya Birla Group in 2013 👇👇#ModiTakesBribes pic.twitter.com/FrhbklIIky
— AAP (@AamAadmiParty) November 15, 2016
সর্বশেষ খবর
-
পাটের জমিতে লুকিয়ে ২ দিন! পুলিশ ভ্যান থেকে ঝাঁপ দিয়ে পলাতক দুষ্কৃতী অবশেষে জালে
-
যৌনগন্ধী মন্তব্য বিতর্ক অতীত, জন্মদিনে প্রেমিকার সঙ্গে মহাকালের দরবারে ‘শাপমোচন’ রণবীরের
-
বিশ্বকাপের আগে মেসির মুকুটে নতুন পালক, প্রথম ফুটবলার হিসাবে জিতলেন এই পুরস্কার
-
কলকাতা পুরসভা বাঁচানোর মরিয়া চেষ্টা! ১৯ জুন অধিবেশনের ডাক ‘পুরনো তৃণমূলে’র
-
আইসক্রিম ভেবে ‘ক্ষতিকর’ ফ্রোজেন ডেজার্ট খাচ্ছেন না তো? পার্থক্য না বুঝলেই মুশকিল