Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Arvind Kejriwal

৯ দিন পরে অবশেষে স্বাতীর হেনস্তা কাণ্ডে মুখ খুললেন কেজরি, কী মত দিল্লির মুখ্যমন্ত্রীর?

কেজরির বাসভবনেই হেনস্তার শিকার স্বাতী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৪, ২০:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৪, ২০:১২

options
link
৯ দিন পরে অবশেষে স্বাতীর হেনস্তা কাণ্ডে মুখ খুললেন কেজরি, কী মত দিল্লির মুখ্যমন্ত্রীর? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ দিন কেটে যাওয়ার পরে অবশেষে স্বাতী মালিওয়ালের হেনস্তা নিয়ে সরব হলেন অরবিন্দ কেজরিওয়াল। জানালেন, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর আপ্তসহায়কের হাতে হেনস্তার শিকার হন আপ সাংসদ। সেই ঘটনায় তোলপাড় জাতীয় রাজনীতিতে।

স্বাতীর (Swati Maliwal) হেনস্তার ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। তার পরেই বুধবার এই ঘটনা নিয়ে প্রথমবার মুখ খোলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সংবাদসংস্থা পিটিআইকে তিনি বলেন, যেহেতু বিষয়টি এখনও বিচারাধীন তাই মুখ্যমন্ত্রী হিসাবে কথা বললে তদন্ত প্রভাবিত হতে পারে। কিন্তু গোটা ঘটনার স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে দাবি করেন আপ (AAP) সুপ্রিমো।

Advertisement

[আরও পড়ুন: লোকসভায় কত আসন পাবে বিজেপি? চমকে দেওয়া উত্তর মার্কিন রাষ্ট্রবিজ্ঞানীর

স্বাতীর হেনস্তার সময়ে ঘটনাস্থলে ছিলেন না বলেই কেজরির দাবি। তিনি বলেন, “এই ঘটনার দুরকম বয়ান রয়েছে। আশা করি দুই তরফের বক্তব্যের ভিত্তিতেই তদন্ত করবে পুলিশ (Delhi Police)। ন্যায়বিচার পাবে সকলে।” উল্লেখ্য, এদিনই এক্স হ্যান্ডেলে বিস্ফোরক দাবি করেন আপের রাজ্যসভা সাংসদ স্বাতী। তাঁর বিরুদ্ধে কথা বলার জন্য আপ নেতৃত্বকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ আনেন দিল্লি (Delhi) মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন।

উল্লেখ্য, গত ১৩ মে কেজরির (Arvind Kejriwal) সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন স্বাতী। সেখানেই আচমকা তাঁর উপরে চড়াও হন মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব বৈভব কুমার। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। উল্লেখ্য দিল্লি পুলিশ কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন। দিল্লি সরকারের নিয়ন্ত্রণাধীন নয়। সেই জন্যই কি কেজরির মুখে পুলিশের নিরপেক্ষতার কথা? উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: ‘আমার জন্ম বায়োলজিক্যাল নয়’, নিজেকে ‘ঈশ্বরের দূত’ বললেন মোদি! পালটা কংগ্রেসের

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.