সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর সঙ্গে মতাদর্শগত বিভেদ থাকলেও পাকিস্তান নিয়ে মোদির অবস্থানকে স্যালুট জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷
পাকিস্তান নিয়ে ভারতের সব রাজনৈতিকদলের গলায় একই সুর৷ ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর সাফল্য নিয়ে যেমন অভিনন্দন জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে, তেমনই মোদির পাকিস্তানবিরোধী অবস্থানকে কেন্দ্র করে তাঁর সিদ্ধান্তকেও কুর্নিশ জানিয়েছে সবাই৷
সেই তালিকায় রয়েছেন কেজরিওয়ালও৷ তাঁর দাবি রাজনৈতিক চিন্তাধারা ভিন্ন হলেও মোদির ইচ্ছাশক্তির প্রশংসা তিনি করতে বাধ্য৷ এমনকি পাকিস্তানকে যোগ্য জবাব দিতে তিনি মোদিকে অনুরোধ করেছেন, ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর প্রমাণ যেন প্রকাশ্যে আনেন প্রধানমন্ত্রী৷
প্রসঙ্গত, পাকিস্তান দাবি করেছে ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর নামে মিথ্যা গুজব রটাচ্ছে ভারত৷ সেই সূত্র ধরেই কেজরিওয়াল চান সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা প্রমাণ করেই পাকিস্তানকে ‘মুহ তোড় জবাব’ দিক নরেন্দ্র মোদি৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১