সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ১১ বছর আগে এক মসজিদ ভাঙা কাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন আসাদউদ্দিন ওয়াইসি৷ ঘটনায় নাম জড়িয়েছিল তাঁর ভাই আকবরউদ্দিন ওয়াইসিরও৷ বৃহস্পতিবার তাঁদের অব্যাহতি দিল আদালত৷
২০০৫ সালে এই ঘটনায় অভিযুক্ত হন আসাউদ্দিন ও তাঁর দলের সদস্যরা৷ রাস্তা তৈরির প্রয়োজনে মুথাঙ্গি গ্রামের একটি মসজিদ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু প্রশাসনিক কাজে বাধা দেন আসাদউদ্দিন৷ অফিসারদের আটকে রেখে কাজ পণ্ড করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে৷ এর ভিত্তিতেই জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় আসাদউদ্দিন ও দলের তিন সদস্যের নামে৷ তাঁর বিরুদ্ধে আদালতে আবেদন জানালে সেটিও খারিজ হয়ে যায়৷ যদিও এদিন তেলেঙ্গানার এক আদালত সেই দায় থেকে অব্যাহতি দিল সকলকেই৷
এই রায়ের পরই আসাদউদ্দিন একহাত নিয়েছেন কংগ্রেসকে৷ সে সময় অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় থাকা সরকার কি এ জন্য ক্ষমা চাইবে, এ প্রশ্নও তুলেছেন তিনি৷ সরকার আইন মেনে মসজিদ ভাঙার কাজ করছিল না বলেও দাবি করেছেন আসাদউদ্দিন৷
Will Congi leaders have courtesy to apologise they where in power 2005 false case reg,they allowed masjid demolition w/o due process of law https://t.co/XG0SANECYH
Advertisement— Asaduddin Owaisi (@asadowaisi) December 29, 2016
সর্বশেষ খবর
-
বিশ্বকাপ দেখাতে চেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের, ইজরায়েলি হানায় নিহত সমাজকর্মী
-
১ মাসে হাজার কোটি রাজস্ব বৃদ্ধি, শুভেন্দুর পরিশ্রমের ফল পাচ্ছে বদলের বাংলা
-
কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, বিচারপতি রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারি দিতেই মামলা প্রত্যাহার অভিষেকের
-
বর্ষায় বিপর্যস্ত উত্তরভারত, উত্তরাখণ্ডে ধস, নদীর জল বেড়ে বিপদে উত্তরপ্রদেশ-হিমাচল, মৃত ১০
-
‘ট্রাম্পের মেয়ে আমাকে…’, ‘সতলুজ’ বিতর্কের মাঝে মার্কিন নাগরিকত্ব নিয়ে সোজাসাপটা দিলজিৎ