সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমে (Assam) গ্রেপ্তার JEE-তে প্রথম স্থানাধিকারী ও তাঁর বাবা। ওই পড়ুয়ার বিরুদ্ধে ‘ভুতুড়ে পরীক্ষার্থী’ বসিয়ে ৯৯.৮ শতাংশ নম্বর হাসিল করার অভিযোগ রয়েছে।
[আরও পড়ুন: বিহারের নির্বাচনের দিনই টুইটারে মহাজোটকে ভোট দেওয়ার আরজি! বিতর্কে রাহুল গান্ধী]
পুলিশ সূত্রে খবর, বুধবার দুই অভিযুক্তকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁদের বিরুদ্ধে গুয়াহাটি নগরের অদূরে আজারা থানায় একটি এফআইআর দায়ের করেন মিত্রদেব শর্মা নামের জনৈক ব্যক্তি। ওই অভিযোগপত্রে বলা হয়, নীল নক্ষত্র দাস নামের অভিযুক্ত পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে গিয়ে হাজিরা দিয়ে পরীক্ষকের সহায়তায় বেরিয়ে আসেন। তাঁর বদলে পরীক্ষা দিয়েছিল অন্য একজন। উলেখ্য, গত ৫ সেপ্টেম্বর করোনা আবহে দেশজুড়ে Joint Entrance Exam (JEE) অনুষ্ঠিত করা হয়। এই ঘটনাটি ঘটেছে গুয়াহাটির বড়ঝাড় পরীক্ষাকেন্দ্রে। গুয়াহাটির পশ্চিমের ডিসিপি সুপ্রতীভলাল বড়ুয়া জানান, এই বিষয়ে তদন্ত করার জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।
[আরও পড়ুন: বিহারের নির্বাচনের দিনই টুইটারে মহাজোটকে ভোট দেওয়ার আরজি! বিতর্কে রাহুল গান্ধী]
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর