Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

মোবাইলে প্রেম, ১৫ বছরের কিশোরের বউ হয়ে এলেন বৃদ্ধা

কী হল তারপর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০১৮, ১৬:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০১৮, ১৬:৫১

options
link
মোবাইলে প্রেম, ১৫ বছরের কিশোরের বউ হয়ে এলেন বৃদ্ধা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় ভুলে প্রেম। সেই প্রেমই কিশোরের জীবনের চরম ভুলের কারণ হয়ে গেল। কোকিল কণ্ঠীর প্রেমে পড়ে বিয়ের ফাঁদে পা দিয়ে ঠকে গেল বছর পনেরোর কিশোর। দিদিমার বয়সি বছর ষাটেকের বৃদ্ধাকে বিয়ে করতে বাধ্য হল সে। কিশোর বাধ্য হলেও এই বিয়ে মানতে নারাজ তার পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই বৃদ্ধা ও তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অসমের গোয়ালপাড়ার শিমলিতোলার হেপচাপাড়া গ্রামে।

জানা গিয়েছে, মাস কয়েক আগে বন্ধুকে ফোন করতে গিয়ে ভুল নম্বরে ডায়াল হয়ে যায়। ভুল নম্বর বলে কেটে দেওয়ার আগেই ভেসে আসে সুমধুর কণ্ঠস্বর। ফোনের অপর প্রান্তের নারীকণ্ঠ শুনে ততক্ষণে মোহিত হয়ে গিয়েছে ওই কিশোর। এবার থেকে ভুল নম্বরেই নিয়মিত ফোনের আসা যাওয়া শুরু। প্রথমে হালকা কথাবার্তায় বন্ধুত্বের শুরু। সময় এগোতেই বন্ধুত্ব প্রেমের গণ্ডি ছুঁয়ে ফেলে। এমন পরিস্থিতি তৈরি হল যে ওই নারীকণ্ঠ না শুনে থাকতেই পারছে না কিশোর। পরিস্থিতি বুঝে কিশোরকে বিয়ের প্রস্তাব দিয়েই ফেলেন সুমধুর কণ্ঠের অধিকারিণী। এদিকে প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে উঠেছে সেই কিশোর। সুযোগ বুঝে প্রেমিককে বাড়িতে ডেকে নেন মহিলা। প্রেমিক রাজি হতেই শর্ত বেঁধে দেওয়া হয়। বাড়িতে এলেই অভিভাবকদের কাছে বিয়ের কথা পাড়তে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ভারতীয় ভূখণ্ডে পাক-সেনার হামলা, শহিদ তিন জওয়ান]

শর্ত মেনে নির্ধারিত দিনে বরপেটা জেলার সুখারচর গ্রামে প্রেমিকার বাড়িতে পৌঁছায় কিশোর। সেখানে পৌঁছে অভ্যর্থনার কোনও অভাব ঘটেনি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার ফাঁকে কিশোরের তৃষ্ণার্ত চোখ শুধু প্রেমিকাকে খুঁজে বেড়িয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ঘোমটা টেনে সামনে আসেন প্রেমিকা। এদিকে ঘোমটা সরতেই কিশোর প্রেমিকের চক্ষু চড়কগাছ। এ কাকে দেখছে সে? দিদিমার বয়সি এক মহিলা কিনা তার প্রেমিকা? আজ তাকে বিয়ের প্রস্তাব রাখতে হবে বাড়ির লোকদের কাছে? এতদিনের প্রেমালাপের এই ফলাফল দেখে হতবাক কিশোর। পালিয়ে আসার চেষ্টা করেও লাভ হয়নি। তাই শর্ত মেনে বৃদ্ধার হাত থেকেই ছাদনাতলায় বরমালা পরে কিশোর প্রেমিক। তবে নতুন বউ নিয়ে বাড়িতে ঢুকতে গেলে বাধার মুখে পড়ে সে। কিশোর ছেলের বৃ্দ্ধা বউ দেখে রেগে আগুন পরিবারের লোকজন। গোটা ঘটনায় তাঁরা চক্রান্তের অভিযোগ করেছেন। ইতিমধ্যে থানায় অভিযোগও দায়ের হয়েছে।

বলা বাহুল্য, কয়েক বছর আগে ওই বৃদ্ধার স্বামীর মৃত্যু হয়েছে। তারপর থেকে বাপের বাড়িতেই থাকছিলেন তিনি। পুনরায় বিয়ে দেওয়ার চেষ্টাও চলছিল। মোবাইল ফোন সেই বিয়ের পথ সুগম করে দিল। যার পরিণতি কিশোরের গলায় বৃদ্ধার বরমালা।

[গণধর্ষণের শিকার, নগ্ন অবস্থায় তিনতলা থেকে ঝাঁপ দিলেন নেপালি যুবতী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.