সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অস্বস্তিতে কংগ্রেস (Congress)। যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বিভি ও সম্পাদক বর্ধন যাদবের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেন অসমের (Assam) যুব কংগ্রেস সভাপতি অঙ্কিতা দত্ত। তাঁর দাবি, এবিষয়ে দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েও লাভ হয়নি। খোদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রায় বিষয়টি নিয়ে তিনি জানিয়েছিলেন বলে দাবি অঙ্কিতার। কিন্তু এরপরও হাই কমান্ড যেভাবে নিষ্ক্রিয়তা দেখিয়েছে তাতে তিনি বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অঙ্কিতাকে বলতে শোনা গিয়েছে, রায়পুরের প্লেনারি অধিবেশনের সময় শ্রীনিবাস তাঁকে ‘এই মেয়েটা’ বলে সম্বোধন করেছিলেন, ড. দত্ত কিংবা সভাপতি বলে নয়। পরে তিনি নাকি অঙ্কিতার কাছে জানতে চান, ”কী খাও তুমি? ভদকা খাও?” অঙ্কিতা জানাচ্ছেন, ”আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এতটাই হতভম্ব হয়ে গিয়েছিলাম যে কথা বলতে পারিনি।” তাঁর অভিমানে ভরা মন্তব্য, ”আমার ঠাকুর্দা, বাবা ও আমি- আমরা সবাই কংগ্রেস সভাপতি থেকেছি এই রাজ্যে। আমি কোনও ভাবেই দল ছাড়তে চাই না। চাইলে আমাদের ছুঁড়ে ফেলা হোক, কিন্তু তখনও দলকেই ভালবাসব।”
[আরও পড়ুন: দেশে একদিনে করোনার বলি ৩৮, অ্যাকটিভ কেস ৬৩ হাজার! মাস্ক পরার পরামর্শ বিশেষজ্ঞদের]
পাশাপাশি অঙ্কিতার তোপ, ”শ্রীনিবাস ও বর্ধন যাদবের মতো মানুষরা দলকে ধ্বংস করে দিচ্ছে। ওরা রাজ্য রাজনীতিকে শেষ করছে। গত বছরের আগস্ট থেকে এটা শুরু হয়েছে।” এই পরিস্থিতিতে তিনি কি বিজেপিতে যোগ দেবেন? এপ্রসঙ্গে অঙ্কিতা জানিয়েছেন, চাইলে আগস্টেই তিনি তা করতে পারতেন।
[আরও পড়ুন: ‘তৃণমূলে কোনওদিন ছিলাম না, বিজেপির হয়েই কাজ করতে চাই’, দাবি মুকুল রায়ের]
সর্বশেষ খবর
-
কেপ ভার্দের কাছে আটকে গেল উরুগুয়েও, নকআউটে যাওয়ার স্বপ্ন দেখছে আফ্রিকার ‘পুঁচকে’ দেশ
-
‘নোংরা হলেই জরিমানা’, গড়িয়াহাট বাজার ঘুরে ব্যবসায়ীদের স্বচ্ছতা-পাঠ পুরমন্ত্রী অগ্নিমিত্রার
-
ঋণের বোঝা-বেকারত্ব, রাজ্যের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে কী স্ট্র্যাটেজি বাজেটে?
-
মহারাষ্ট্রে সফল ‘অপারেশন টাইগার’, উদ্ধবের শিব সেনা ছেড়ে সোমেই শিণ্ডে শিবিরে বিদ্রোহী সাংসদরা!
-
হাওড়ার শিবপুরে হাড়হিম হত্যাকাণ্ড! ধার শোধ দিতে না পারায় বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে ‘খুন’