Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬

২৬ জানুয়ারি অক্ষরধাম মন্দিরে হামলার ছক ফাঁস, চূড়ান্ত সতর্কতা

ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে পাকিস্তান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৮, ২০১৮, ০৮:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৮, ২০১৮, ০৮:১২

options
link
২৬ জানুয়ারি অক্ষরধাম মন্দিরে হামলার ছক ফাঁস, চূড়ান্ত সতর্কতা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধৃত এক জঙ্গিকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র অক্ষরধাম মন্দিরে হামলার ছক রয়েছে জঙ্গিদের। এটিএস বা জঙ্গি দমন শাখার আধিকারিকদের ম্যারাথন জেরার মুখে এমনই স্বীকারোক্তি ধৃত জঙ্গি বিলাল আহমেদ ওয়ানির। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।

[বিহারের মন্দিরে হামলা চালাতে পারে লস্কর, সতর্ক করল ইন্টেলিজেন্স ব্যুরো]

এটিএস অফিসাররা জানিয়েছেন, ওয়ানি স্বীকার করেছে যে সে ও তার দুই সঙ্গী অক্ষরধাম মন্দিরে হামলা চালানোর পরিকল্পনা নেয়। ২৬ জানুয়ারি হামলার প্রাথমিক ছক ছিল জঙ্গিদের। জামা মসজিদের কাছে অল রশিদ গেস্ট হাউসে ওঠে তিন জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশ এটিএস ও দিল্লি পুলিশ ওই গেস্ট হাউসে হানা দেয়। তল্লাশির পর দেখা যায়, ওয়ানির দুই সঙ্গী মুদসির আহমেদ ওয়াহ ও মহম্মদ আশরাফ ৬ জানুয়ারিই হোটেল ছেড়ে চম্পট দিয়েছে। শতাব্দী এক্সপ্রেসে বিনা টিকিটে যাত্রা করতে গিয়ে রেল পুলিশের হাতে ধরা পড়ে ওয়ানি। তার বাড়ি দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে। ধৃতের কাছ থেকে আধার কার্ড-সহ বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে।

Advertisement

৩২ বছরের ওয়ানিকে জেরা করে চোখ কপালে ওঠে তদন্তকারীদের। তারই কবুল করা তথ্য বিশ্লেষণের মাধ্যমে হাই অ্যালার্ট জারি করে পুলিশ। দিল্লি ও সংলগ্ন এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। এমনিতেই প্রজাতন্ত্র দিবসের প্যারেডকে ঘিরে সরগরম রাজধানী। গোয়েন্দাদের কাছে খবর, ওই বিশেষ দিনটিতে হামলার জন্য মুখিয়ে রয়েছে লস্কর, জইশের মতো জঙ্গি সংগঠনগুলি। সীমান্তে পাক জঙ্গিদের নখদাঁত ভেঙে দেওয়ায় জঙ্গিরা এখন বদলা নেওয়ার জন্য ফুঁসছে। তাদের টার্গেট যে কোনও মূল্যে ভারতে হামলা চালানো। তবে এবার জঙ্গিরা একটু ছক বদলেছে। ভিভিআইপিদের আশেপাশেও ভিড়তে পারবে না জেনে জঙ্গিরা বেছে নিচ্ছে সংবেদনশীল জায়গাগুলিকে। যেমন অক্ষরধাম মন্দির। কোনও পবিত্র মন্দির বা মসজিদে হামলা চালাতে পারলে দেশে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা যাবে জেনেই পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করছে জঙ্গিরা, জানিয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো।

[কাশ্মীরে ফের বিপথগামী যুব প্রজন্ম, হিজবুলে যোগ বিশ্ববিদ্যালয়ের গবেষকের]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.