Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

অশান্ত আফগানিস্তানে ফের ঝরল রক্ত, মৃত ৮ সেনা

সন্দেহের তির তালিবানের দিকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৯, ১৪:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৯, ১৪:২৪

options
link
অশান্ত আফগানিস্তানে ফের ঝরল রক্ত, মৃত ৮ সেনা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠল আফগানিস্তান। ফের নিশানায় আফগান সেনাঘাঁটি। সোমবার গভীর রাতে কাবুল থেকে প্রায় ৪০ কিমি দূরে শাহ-কাহ গ্রামের বাগরাম সেনাঘাঁটিতে হামলা চালায় ফিঁদায়ে জঙ্গিরা। ওই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে আট আফগান সেনার। গুরুতর আহত দুজন। আফগান সংবাদসংস্থা ‘Tolo news’ সূত্রে খবর, শাহ-কাহ গ্রামের বায়ুসেনা ঘাঁটিতে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারান আট সেনা। যদিও ঘটনার দায় কেউ স্বীকার করেনি, তবে তালিবান জঙ্গিরাই এই হামলা চালিয়েছে বলে মনে করছে পুলিশ।


সম্প্রতি আফগানিস্তানে প্রবল ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে তালিবান। এছাড়াও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের প্রভাব বিস্তারে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ন্যাটো ও আফগান সেনাদের লক্ষ্য করে হামাল চালাচ্ছে দুই জঙ্গিগোষ্ঠীই। প্রসঙ্গত, এপ্রিল মাসে ‘অপারেশন মানসৌরি’ বা  ‘স্প্রিং অফেনসিভ’ (বসন্তের যুদ্ধ) ঘোষণা করেছিল তালিবান। জঙ্গিগোষ্ঠীটি জানিয়েছিল, ওই অপারেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আফগানিস্তানে থাকা ন্যাটো ও বিদেশি সৈন্যদের উপর হামলা চালানো৷ তাদের সামরিক ও কৌশলগতভাবে বিপর্যস্ত করা৷ এবং এর জন্য গেরিলা যুদ্ধও চালানো হবে৷ শেষ বিদেশি সৈন্য থাকা পর্যন্ত এই যুদ্ধ চলবে বলে হুঙ্কার দিয়েছিল তালিবান৷ তারপরই মাজার-ই-শরিফ সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়ে ১৫০ জন আফগান সেনাকে হত্যা করে তালিবান জঙ্গিরা। গত সপ্তাহে, ‘ক্যাম্প শাহীন’ সেনাঘাঁটিতে সহকর্মীদের উপর হামলা চালায় এক সেনা। ওই হামলার দায় স্বীকার করে তালিবান।

তবে আফগান নিরাপত্তাসংস্থাগুলির জন্য কিছুটা স্বস্তি এনেছে তালিবানের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব। গত সপ্তাহে তার জেরেই  মোল্লা আবদুল রসুল গোষ্ঠীর উপর ফিঁদায়ে হামলা চালায় ওপর এক দল৷ ওই হামলায় মৃত্যু হয়েছিল পাঁচ জঙ্গির৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[হরিয়ানায় চলন্ত গাড়িতে গণধর্ষণ, মহিলাকে রাস্তায় ছুড়ে ফেলল দুষ্কৃতীরা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.