যন্তর মন্তরে আন্দোলনে অংশ নেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) সদস্য, নিশু আজাদের বাবার উপর হামলার অভিযোগ ছিল আগেই। এর পর অভিযুক্ত স্বতন্ত্র ভরদ্বাজ নিজেই একটি পডকাস্টে সেই হামলার কথা স্বীকার করেন। স্বঘোষিত সেই গোরক্ষককে পুলিশ গ্রেপ্তারও করে। কিন্তু নিশুর দাবি, সেই গ্রেপ্তারির মাত্র কয়েক ঘণ্টা পরই, তাঁর উত্তরপ্রদেশের গাজিয়াবাদের শালিমার গার্ডেন এলাকার বাড়িতে অজ্ঞাতপরিচয় কিছু মানুষ ইট এবং পাথর ছুঁড়েছে।
এক্স হ্যান্ডেলে এই নিয়ে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন নিশু (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের ‘দুষ্কৃতী’ বলে অভিহিত করেছেন। নিশু জানিয়েছেন, ইতিমধ্যেই নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি দিল্লি এবং গাজিয়াবাদ পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কেন এত দেরি করছে? তাঁর দাবি, এই গোটা বিতর্কের আগেও পুলিশি গাফিলতি সামনে এসেছে। বিশেষ করে স্বতন্ত্রকে গ্রেপ্তারির ক্ষেত্রে। তাঁর দাবি, রাহুল গান্ধী হস্তক্ষেপ না করলে, বিষয়টি নিয়ে না সরব হলে স্বতন্ত্রকে গ্রেপ্তারির ক্ষেত্রেও পুলিশ তৎপর হত না।
আরও পড়ুন:
তাৎপর্যপূর্ণভাবে, সিজেপি সমর্থক, নিশুর অভিযোগ, স্বতন্ত্র ভরদ্বাজ জেলে যাওয়ার পরই তাঁর ক্ষুব্ধ সমর্থকরা নিশুর বাড়ির সামনে এসে গালিগালাজ করে, রাজনৈতিক স্লোগান এবং প্রাণনাশের হুমকি দেয়। এরপরই শনিবার রাতে বাড়িতে পাথর-ইঁট ছোঁড়ার ঘটনাটি ঘটে। পাথরের আঘাতে নিশুর বাড়ির জানলার কাঁচ ভেঙে যায়। নিশুর দাবি, এই ঘটনার পর থেকেই তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁর সাফ কথা, যদি তাঁর বা তাঁর পরিবারের কারও কোনও ক্ষতি হয়, তাহলে স্বতন্ত্র এবং তাঁর দলবলই দায়ী থাকবেন। প্রসঙ্গত, নিশুর বাবার উপর হামলার কথা স্বীকার করে এক পডকাস্টে স্বতন্ত্র ভরদ্বাজ জানিয়েছিলেন, এর পরও তাঁর কিছুই হয়নি। দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। সেই ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। সিজেপি-র নেতারা স্বতন্ত্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা