সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির রাস্তা থেকে পথকুকুর যেন না সরানো হয়, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে আর্জি জানান রাজেশ সাকারিয়া। তাঁর এই কথায় আমল না দেওয়াতেই রেখার উপরে হামলা চালান অভিযুক্ত। পুলিশি জিজ্ঞাসাবাদে একথা জানিয়েছেন রাজেশ। বুধবাসরীয় সকালে আক্রান্ত হন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। যে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। ‘জন শুনানি’ চলাকালীন এই হামলা হয়। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে কে এই আততায়ী? কেনই বা এই হামলা?
দিল্লি পুলিশের সূত্রে খবর, ৪১ বছর বয়সি রাজেশ ভাই খিমজি ভাই সাকারিয়া গুজরাটের রাজকোটের বাসিন্দা। রাজধানীতে কেন নিয়ে এসেছিলেন এবং কেন তিনি মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ করেছিলেন, এই সম্পর্কে অদ্ভুত দাবি করেছেন তিনি। কী বলেছেন তিনি? রাজেশ জানিয়েছেন যে ভগবান শিবের ভক্ত তিনি। শিবের নির্দেশেই উজ্জয়নী হয়ে দিল্লি পৌঁছন কুকুর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি মুখ্যমন্ত্রী সাহায্য পেতে। উল্লেখ্য, কিছুদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, পথকুকুর বিষয়টি দিল্লির বাসিন্দাদের সমস্যায় ফেলছে। এর একটা সমাধান জুরুরি। পরিকল্পনা মাফিক এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার পক্ষে তিনি।
প্রসঙ্গত, সিভিল লাইনস এলাকায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকারি আবাস। সেখানেই বুধবার সাপ্তাহিক ‘জন শুনানি’ চলছিল। অভিযুক্ত রাজেশ প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু নথি দেওয়ার আবেদন জানান। আর তা দেওয়ার পরেই অতর্কিতে মুখ্যমন্ত্রীর উপর হামলা চালান বলে অভিযোগ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীকে চড় মারা হয়। এমনকী চুল ধরেও টানা হয়েছে। চড় মারার আগে তিনি ঢিলও ছোড়েন বলে প্রাথমিক ভাবে জানা গেলেও পরে জানা যায় তথ্যটি ভুল। ঘটনার পরেই হাতেনাতে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।
সর্বশেষ খবর
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে শান্তিচুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের