সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোগ্যপণ্যের দুনিয়ায় ‘স্বদেশি বিপ্লব’ নিয়ে এসেছে পতঞ্জলি! অন্তত এমনটাই দাবি সংস্থার মুখ তথা জনপ্রিয় যোগগুরু বাবা রামদেবের৷ কিন্তু শুধু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ভোগ্যপণ্যের সীমিত পরিসরেই সন্তুষ্ট থাকতে চান না তিনি৷ এবার তাঁর নজর ভারতে পোশাকের বিশাল বাজারের উপর৷ দ্রুতই পোশাকের একটি নতুন ব্র্যান্ড নিয়ে হাজির হচ্ছেন রামদেব, যার পোশাকি নাম ‘পরিধান’৷ যেখানে মিলবে স্বদেশিয়ানার আবহে তৈরি জিনসের পাশাপাশি অফিসে পরে যাওয়ার উপযুক্ত পোশাকও৷
‘পতঞ্জলি’ এখন শুধু এ দেশে নয়, বাংলাদেশ ও আফ্রিকাতেও কারখানা খোলার কথা ভাবছে৷ ধীরে ধীরে পতঞ্জলি সাম্রাজ্যের ডালপালা ছড়াবে ইউরোপ ও আমেরিকারের বাজারেও, আশা যোগগুরুর৷ যদিও রামদেবের দাবি, ওই ব্যবসায় তাঁর কোনও অংশীদারিত্ব নেই৷ একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকরে তিনি খোলসা করেছেন, কীভাবে একটি নতুন পোশাকের ব্র্যান্ড বাজারে নিয়ে আসার চিন্তা তাঁর মাথায় এল৷ রামদেব বলছেন, “যোগাসনের উপযুক্ত পোশাক তৈরির দাবি নিয়ে কয়েকজন অনুরাগীরা আমার কাছে আসেন৷ তখনই আমি উপলব্ধি করি, শুধু যোগাসন কেন, কলেজ-অফিসেও পরা যাবে এমন পোশাক বাজারে আনব৷ বিদেশি সংস্থাগুলির হাত থেকে দেশবাসীকে পূর্ণ স্বাধীনতা দেব৷”
তাঁর ব্র্যান্ড, পুরুষ ও মহিলাদের জন্য সব রকম পোশাকের সম্ভার আনতে তৈরি, বলেছেন রামদেব৷ স্পষ্ট জানিয়েছেন, শাড়ি-ধুতির মতো দেশি পোশাক নয়, জিনস-ফর্ম্যালও উৎপাদন করবে ‘পরিধান’৷ তাঁর বক্তব্য, “আমি একজন সাধক বলে আধুনিকতাকে অগ্রাহ্য করতে পারি না৷ জিনস, ট্রাউজারও তৈরি করব আমরা৷”
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার