সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরে বাবরি মসজিদ নিয়ে জাতীয় রাজনীতি সরগরম। প্রচুর খবর, একাধিকবার শিরোনামে উঠে আসা। বিতর্ক, চাপানউতোর, সবই চলছে। অযোধ্যার বিতর্কিত ভূখণ্ড নিয়ে হিন্দু-মুসলিম দু’পক্ষকেই আদালতের বাইরে আলোচনার মাধ্যমে সমম্যা সমাধানের পরামর্শও দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহের। কিন্তু এতকিছুর মধ্যেও বাবরি মসজিদ নিয়ে এখনও বেশ কিছু প্রশ্ন রয়েছে আম জনতার মধ্যে। কিছু প্রশ্নের উত্তর জানা, অধিকাংশই অজানা। কিন্তু এমন এক তথ্য আছে বাবরির নেপথ্যে যা জানলে অনেকেরই চোখ কপালে উঠে যাবে। তা হল বাবরির নামকরণ নিয়ে। ইতিহাস বলছে, প্রথম মোঘল সম্রাট বাবর এই মসজিদ তৈরি করেছিলেন। সেই থেকে এর নাম হয়ে যায় বাবরি। কিন্তু অনেকেই জানেন না যে, বাবর নন, এই মসজিদ তৈরি করেছিলেন অন্য কেউ।
[মাথা কামিয়ে মৌলবীর ফতোয়ার ‘যোগ্য’ জবাব সোনুর]
বাবরি মসজিদ আদতে বাবরের এক সেনাপতি মীর বাকি তাশখন্দি নির্মাণ করেছিলেন। তিনি আদতে তাশখন্দের বাসিন্দা ছিলেন। জানা যায়, পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের পর মোঘল সেনা অযোধ্যার দিকে এগিয়ে যাচ্ছিল। তখন বাবর আগ্রাতেই থেকে গিয়েছিলেন। সেইসময় মীর বাকিকে নেতা চয়ন করেছিলেন বাবর। যে মসজিদ নিয়ে কয়েক শতাব্দী ধরে বিবাদ সেই মসজিদ তৈরি করেছিলেন মীর বাকি। তারপর বাবরকে খুশি করার জন্য এর নাম রাখেন বাবরি মসজিদ। আবার স্থানীয় কিছু মতবাদ অনুযায়ী, বাবরের হুকুমেই এই মসজিদ তৈরি হয়েছিল। দুই ধরনের মত থেকেই এটাই স্পষ্ট যে মসজিদ নির্মাণে বাবর সশরীরে জড়িত ছিলেন না।
[‘অযোধ্যা, গঙ্গা ও তেরঙ্গার জন্য যে কোনও সাজা নিতে রাজি’]
এই বিষয়ে বাবরের জীবনী ‘বাবরনামা’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দস্তাবেজ। তবে সেখানে বাবরি মসজিদের নির্মাণ সম্পর্কে কোনও উল্লেখই নেই।
সর্বশেষ খবর
-
বিতর্ক ভুলে মেসিদের নজরে সুইজারল্যান্ড! ‘পাপের শহরে’ আকাশছোঁয়া আর্জেন্টিনা ম্যাচের টিকিট
-
অলিম্পিকে যোগ্যতা অর্জনের নিয়ম ঘোষণা দু’বছর আগেই, জাতীয় ক্রীড়া সংস্থাদের নির্দেশ ক্রীড়ামন্ত্রকের
-
আর ওয়াই প্লাস নয়, কমল অধীর চৌধুরীর নিরাপত্তা, নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ?
-
রাম মন্দিরে চুরি প্রকাশ্যে আনা হিন্দু ধর্মের বিরুদ্ধে আক্রমণ নয়, পবিত্র তীর্থের মর্যাদারক্ষার প্রয়াস
-
সম্পত্তির লোভে মাকে খুন! সামাজিক অবক্ষয়ের নারকীয় রূপ