সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ৭২তম সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কুচকাওয়াজ বাংলাদেশের সেনাদলের। এই প্রথম ভারতের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করল বাংলাদেশ৷ এই প্যারেডে বাংলাদেশের (Bangladesh) বাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল আবু মহম্মদ শাহনুর শাওন৷
[আরও পড়ুন: প্রচণ্ড শীতেও টগবগে জওয়ানরা, লাদাখে সাধরণতন্ত্র দিবস পালন ITBP’র]
Marching Contingent & Band of Bangladesh Army participate in #RepublicDay parade. The contingent is being led by Lt Col Abu Mohammed Shahnoor Shawan.
AdvertisementThe 122-member strong contingent is participating in the parade for the first time. pic.twitter.com/K4rym6bQQO
— ANI (@ANI) January 26, 2021
চলতি বছর বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছে বাংলাদেশ৷ আর এই বছরই বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হতে চলেছে৷ ভারতের সাধারণতন্ত্র দিবসে এই নিয়ে তৃতীয়বার অন্য কোনও দেশের সেনা অংশগ্রহণ করল৷ এর আগে ২০১৬ সালে ফ্রান্স অংশ নিয়েছিল৷ আর ২০১৭ সালে অংশগ্রহণ করেছিল সংযুক্ত আরব আমিরশাহী৷ মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে সম্মান জানাতেই কুচকাওয়াজে শামিল হয়েছে বাংলাদেশের সেনাদল। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ক্রমেই মজবুত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারত বিরোধী সন্ত্রাসবাদী দলগুলিকে বাংলাদেশের জমি থেকে উৎখাত করে বাংলাদেশ।
#RepublicDay: The main battle tank of the Indian Army, T- 90 Bhishma, which is commanded by Captain Karanveer Singh Bhangu of 54 Armoured Regiment goes past the saluting dais pic.twitter.com/yNoifXRy5d
— ANI (@ANI) January 26, 2021
এদিকে, সাধারণতন্ত্র দিবসে রাজপথে শক্তিপ্রদর্শন করছে ভারতীয় সেনা। শত্রুর বুক কাঁপিয়ে রাজপথে শক্তি প্রদর্শন টি-৯০ ভীষ্ম ট্যাঙ্কের। ক্ষমতা প্রদর্শন করল অত্যাধুনিক ব্রহ্মস মিসাইল। শক্তি দেখাচ্ছে ভারতের অত্যাধুনিক হাতিয়ার পিনাকা রকেট লঞ্চার ও শিল্কা এয়ার ডিফেন্স সিস্টেম।
[আরও পড়ুন: শত্রু শিবিরে অগ্নিবর্ষণ করবে ‘আকাশ’, চিনকে নজরে রেখে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের]
সর্বশেষ খবর
-
শিকড় ছড়িয়ে কাঠমাণ্ডু-ইসলামাবাদে! ভারতীয় সিমে হানিট্র্যাপ, বাংলায় ধৃত ৩ পাকচর কীভাবে চালাত ‘অপারেশন’?
-
চাকরির ভবিষ্যৎ রোহিতের উপর! আগরকরকে নিয়ে বেনজির সিদ্ধান্ত বিসিসিআইয়ের
-
স্ত্রী-কন্যা ফেলে ভিনরাজ্যে কাজে রশিদুল-সফিকুল, কীভাবে পাক গুপ্তচর! ভাবতেই পারছেন না প্রতিবেশীরা
-
গান্ধীর শেষ অনশনের জেরেই পাকিস্তানকে ৫৫ কোটি টাকা দিয়েছিল ভারত! ফিরে দেখা ইতিহাস
-
১৫ বছর ধরে স্বাধীনতা দিবসে ঠাসা কর্মসূচি! আজকের দিনে কী করছেন গদিহারা মমতা?