Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকার জন্য ব্যাংকগুলির ঘরে কত টাকা এল?

মানুষের পকেট থেকে ব্যাংকের খাতায় ঢুকছে মোটা অঙ্কের টাকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৮, ১৬:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৮, ১৬:০৯

options
link
অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকার জন্য ব্যাংকগুলির ঘরে কত টাকা এল? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছর এপ্রিল মাসে নতুন করে চালু করা হয়েছিল নিয়ম। ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে দিতে হবে জরিমানা। উদ্দেশ্য ছিল ব্যাংকগুলির লোকসানের পরিমাণ কমানো। প্রথম বছর এই জরিমানা বাবদ ব্যাংকগুলি যে পরিমাণ টাকা তুলেছে তাতে লোকসানের পরিমাণ কিছুটা যে কমবে তা বলাই যায়।

[মোগলসরাই স্টেশনের পর নাম বদলাচ্ছে উত্তরপ্রদেশের তিন বিমানবন্দরের]

ব্যাংকিং সংক্রান্ত তথ্য বলছে মোট ২৪টি ব্যাংক মিলিয়ে ২০১৭-১৮ অর্থবর্ষে ন্যূনমত ব্যালেন্স অ্যাকাউন্টে রাখতে না পারার জরিমানা বাবদ ৫ হাজার কোটি টাকা আদায় করেছে। এর মধ্যে একা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জরিমানা বাবদ আদায় করেছে প্রায় ২ হাজার ৪৩৩ কোটি টাকা। এসবিআইয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ জরিমানা আদায় করেছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক গ্রাহকদের কাছ থেকে জরিমানা বাবদ আদায় করেছ ৫৯০ কোটি টাকা। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে অবশ্য এই জরিমানার পরিমাণ আগের তুলনায় খানিকটা কমেছে। কারণ ২০১৬-১৭ অর্থবর্ষে এর পরিমাণ ছিল প্রায় ৬১৯ কোটি টাকা। জরিমানা আদায়ের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংক নিজের গ্রাহকদের কাছ থেকে জরিমানা আদায় করেছে প্রায় ৫৩০ কোটি টাকা। আইসিআইসিআই ব্যাংক রয়েছে তালিকায় চতুর্থ স্থানে। এই বেসরকারি ব্যাংকটি গ্রাহকদের কাছ থেকে জরিমানা আদায় করেছে ৩১৭ কোটি টাকার।

Advertisement

[আয় বাড়াতে মমতা মডেলেই হাঁটতে চায় রেল]

গত বছর এপ্রিল মাসে প্রায় ৫ বছর পর ন্যূনতম ব্যালেন্স না থাকলে জরিমানা করার নিয়ম চালু করে এসবিআই। সেই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হয়েছিল দেশজুড়ে। বিরোধীরা অভিযোগ করেছিলেন এই সিদ্ধান্তের জেরে চরম ক্ষতিগ্রস্ত হবেন নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ। কারণ, মাসের শেষে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখাটা এই মানুষগুলির পক্ষে কষ্টকর। এর উপর যদি জরিমানার খড়্গ এসে পড়ে তাহলে সত্যিই কঠিন সমস্যায় পড়তে হবে গরিব মানুষকে। সমালোচনার জেরে শেষ পর্যন্ত গত অক্টোবর মাসে ন্যূনতম ব্যালেন্স না থাকলে জরিমানার পরিমাণ কমানো হয়। তাতেও, ছবিটা বদলায়নি। সাধারণ মানুষের পকেট থেকে ব্যাংকের খাতায় ঢুকছে মোটা টাকা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.