সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজ চলাকালীন আচমকা মাটিতে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যাঙ্ককর্মীর৷ মৃত ওই ব্যাঙ্ককর্মীর নাম তুকারাম তানপুরে৷ তিনি পুণে থেকে ৪০ কিলোমিটার দূরে রাজগুরুনগরের এসবিআই শাখার কর্মী তিনি৷
নোট বদলে এখন দেশজুড়ে সরকারি, বেসরকারি এখন ব্যাঙ্কের সব শাখায় নিত্যদিনই আমজনতার উপচে পড়ে ভিড় জমছে৷ একইভাবে রাজগুরুনগরের এসবিআই-এর ওই শাখাতেও বৃহস্পতিবার ভিড় কম কিছু ছিল না৷ তবে দুপুরের দিকে ভিড় অনেকটাই আয়ত্তের মধ্যেই ছিল বলে জানাচ্ছেন এসবিআই-এর ওই শাখার ম্যানেজার শ্রীধর আইয়ার৷ তিনি জানান, ৫৪ বছরের তুকারাম হঠাৎ কাজ করতে করতে মাটিতে পড়ে যান৷ স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্মীরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তবে তুকারামের এই আচমকা মৃত্যুর কারণ জানা যায়নি৷
সর্বশেষ খবর
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা
-
গেট খুললেই জুতোর বাড়ি! প্রতারণার অভিযোগে দুর্গাপুরে তৃণমূলের নেতার বাড়ির সামনে ধরনা
-
অতি ঘনিষ্ঠতাতেই ভাঙছে সেতু! সম্পর্ক বাঁচাতে দূরত্ব প্রয়োজন, বলছেন মনোবিদরা
-
একমাসে দু’বার মাইনে! অভিনব আইডিয়া উদ্যোগপতির, কতটা উপকৃত হবেন কর্মীরা?
-
ফেডারেশনের বৈঠকে ইট থেকে ডিমবৃষ্টি, টলিপাড়ায় ধুন্ধুমারে কাকে দায়ী করলেন রুদ্রনীল?