সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি নোট বাতিলের সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তাঁদের উপরই৷ দিন-রাতের হিসেব ভুলে আদা-জল খেয়ে করতে হয়েছে কাজ৷ নোট বদল বন্ধ হয়ে গিয়েছে৷ কিন্তু মাস পয়লার টাকার চাহিদায় এখনও ভিড় ব্যাঙ্কগুলিতে৷ বিরক্তি আসা স্বাভাবিক৷ কিন্তু কাজ তো করতেই হবে৷ প্রয়োজনে মানুষের পাশেও দাঁড়াতে হবে৷ এমনটাই মনে করেন প্রভাকর আচার্য৷ তাই যখন শুনলেন ৯৬ বছরের এক বৃদ্ধা অশক্ত দেহে ব্যাঙ্কে আসতে পারছেন না৷ অথচ তাঁর পেনশনের টাকা প্রয়োজন৷ সটান পৌঁছে গেলেন তাঁর বাড়িতে প্রাপ্য অর্থ তুলে দিতে৷
৯৬ বছরের শিবকুমারী মিশ্রর পেনশন অ্যাকাউন্ট রয়েছে বারাণসীর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়৷ যতদিন শরীর সঙ্গ দিয়েছে নিজে গিয়ে পেনশনের টাকা তুলে এনেছেন৷ কিন্তু সম্প্রতি চলার শক্তি হারিয়েছেন৷ তাই চলতি মাসের পেনশন আর তুলতে যেতে পারেননি ব্যাঙ্কে৷ বিষয়টি ব্যাঙ্ক ম্যানেজার প্রভাকরকে জানান তাঁর পরিবার৷ পুরো ঘটনা শোনা মাত্রই সব কাজ ফেলে আগে শিবকুমারীদেবীর প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করেন প্রভাকরবাবু৷ প্রায় সঙ্গে সঙ্গে পৌঁছে যান বৃদ্ধার বাড়ি৷ সমস্ত নিয়ম মেনেই তাঁর হাতে তুলে দেন প্রাপ্য টাকা৷
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ব্যান্ডেল স্টেশনের কাছে এটিএম-এ টাকা তুলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সরকারি কর্মচারী কল্লোল রায়চৌধুরীর৷ লাইনে থাকা একটি মানুষও সাহায্যের জন্য এগিয়ে আসেননি৷ অমানবিকতার সেই দৃশ্য প্রশ্ন জাগিয়েছিল অনেকের মনে৷ মানুষ কি এখন এতটাই অমানবিক? না, সবক্ষেত্রে নয়৷ প্রমাণ দিলেন প্রভাকর আচার্য৷
সর্বশেষ খবর
-
ইসলামাবাদের নির্দেশে উত্তরবঙ্গ ও কলকাতায় আইএসআই ঘাঁটি! নেপালি তরুণীকে বিয়েও করে পাক চর রানা
-
২৪ ঘণ্টার মধ্যেই খেলবে দুই প্রধান, ডুরান্ডে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?
-
কনুইতে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন! মাত্রাতিরিক্ত ওষুধেই মৃত্যু এনআরএসের নার্সের?
-
জঙ্গি হামলার আশঙ্কা? শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি, বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের
-
‘উন্নতি করো, নয়তো বাদ পড়তে হবে’, উইকেটরক্ষককে সোজা বলে দিলেন গিল-গম্ভীররা