স্টাফ রিপোর্টার: নোট বদলে বিপত্তি!
আগামী এক সপ্তাহের মধ্যে চারদিনই ব্যাঙ্ক বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হতে চলেছেন সাধারণ মানুষ৷ আজ, বুধবার বন্ধ রাখা হয়েছে সমস্ত রকমের ব্যাঙ্কিং পরিষেবা৷ মাঝে মাত্র দু’দিন অর্থাত্ ১০ ও ১১ নভেম্বর ব্যাঙ্কে পাঁচশো, হাজারের নোট বদলের সুযোগ মিলবে৷ পরদিন মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ রবিবার স্বাভাবিকভাবেই ছুটির দিন৷ ১৪ নভেম্বর, সোমবার গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যেও ব্যাঙ্ক ছুটি থাকছে৷ তাই আগামী এক সপ্তাহের মধ্যে টাকা বদলানোর সুযোগ রয়েছে মাত্র দু’দিন৷
টাকা বদলাতে ওই দু’দিন ব্যাঙ্কগুলিতে ভিড় জমাবেন কাতারে কাতারে মানুষ৷ অনেকেই হয়তো এত ভিড়ে টাকা বদলের সুযোগ থেকে বঞ্ছিত হতে পারেন৷ তাই যাঁদের হাতে এই মুহূর্তে পাঁচশো-হাজার ছাড়া অন্য অঙ্কের টাকা নেই তাঁরা সমস্যায় পড়তে পারেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ তবে ব্যাঙ্ক ব্যতীত দেশের ডাকঘরগুলিতেও নোট বদলের সুবিধা দেওয়া হচ্ছে৷ দু’টি ক্ষেত্রেই সচিত্র পরিচয়পত্র দেখিয়ে টাকা তোলা যাবে৷
সর্বশেষ খবর
-
জলের তোড়ে কুটোর মতো ভেসে গেল লোহার সেতু! হাড়হিম দৃশ্যের সাক্ষী উত্তরাখণ্ড, ভিডিও ভাইরাল
-
বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রল ভরেও টাকা দিতে অস্বীকার! মারধর, তোলাবাজির চেষ্টা করে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
বাংলাদেশ থেকে ঋতব্রতকে লাগাতার প্রাণনাশের হুমকি! নেপথ্যে জঙ্গিযোগ?
-
‘মিষ্টির দোকানে থেকেও চেখে দেখব না?’, পরকীয়ার সমর্থনে বেফাঁস গোবিন্দা!
-
ওয়ানডে বিশ্বকাপের ১৮ মাস আগেই বঞ্চনার শিকার! জয় শাহদের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ দুই দেশের বোর্ডের