সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুতই আপনার মানিব্যাগে ঢুকতে চলেছে ২০০০ টাকার নোট৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয়া নোট বাজারে আনার সবরকম প্রস্তুতি নিয়ে ফেলেছে৷
ইতিমধ্যে নতুন নোট ছাপা হয়ে গিয়েছে৷ মাইসুরুর কারেন্সি প্রিন্টিং প্রেসে নতুন নোট ছাপানোর কাজ শেষ হয়েছে৷ নতুন নোটগুলি বাজারে আনতে কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা করছে রিজার্ভ ব্যাঙ্ক!
৫০০ ও ১০০০ টাকার নোট থাকা সত্ত্বেও ২০০০ টাকার নোট ছাপানো ও বাজারে আনার কৌশল কতটা সফল হবে সে বিষয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে৷ কারণ, বড় অঙ্কের নোট জাল হতে পারে, এই ভয়ে নিতে চান না বহু খুচরো ও পাইকারি বিক্রেতা৷
এর আগে ১৯৩৮ ও ১৯৫৪ সালে সর্বোচ্চ মূল্যের নোট বাজারে এনেছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ সে সময় বাজারে আত্মপ্রকাশ করে ১০ হাজার টাকার নোট৷ কিন্তু সেই পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছিল৷ সব নোট ফিরিয়ে নিতে বাধ্য হয় রিজার্ভ ব্যাঙ্ক৷ ১৯৪৬ ও ১৯৭৮-এ নোটগুলি ফিরিয়ে নেওয়া হয়৷
এখন প্রশ্ন হল, কেন্দ্রীয় সরকার না রিজার্ভ ব্যাঙ্ক- কার পরিকল্পনায় এই নতুন ২০০০ টাকার নোট বাজারে আনা হচ্ছে? সেটা স্পষ্ট নয় কারণ, দু’পক্ষই এ বিষয়ে নীরব৷
তবে সূত্রের খবর, বড় অঙ্কের নোট ছাপতে খরচ তুলনামূলক কম হয়৷ যেমন, একটি হাজার টাকার নোট ছাপতে খরচ হয় মাত্র ৩ টাকার কিছু বেশি৷ তুলনায় ছোট অঙ্কের নোট ছাপতে খরচ বেশি হয়৷ তাই কেন্দ্রের এই নতুন সিদ্ধান্ত৷
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?