সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি মাসের মতো মে মাসেও বেশ কয়েকদিন ছুটি থাকবে ব্যাংক। এবার পয়লা মে অর্থাৎ শ্রমিক দিবস পড়েছে সোমবার। ফলে সপ্তাহের প্রথম দিনই ছুটি। এছাড়াও গোটা মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাংকিং পরিষেবা। তাই প্রয়োজনীয় কাজ নিয়ে ব্যাংকমুখী হওয়ার আগে জেনে নিন কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে।
রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী দেশজুড়ে সমস্ত ব্যাংক বন্ধ (Bank Holyday) থাকে। আর আঞ্চলিক ছুটি ঠিক করে সে রাজ্যের সরকার। তাই এক-এক রাজ্যে ছুটির দিন এক-একরকম হয়ে থাকে। মে মাসে কোন তারিখে কোন রাজ্যে কোন উৎসবের জন্য ব্যাংক বন্ধ থাকবে, এই প্রতিবেদনে রইল সেই তালিকা।
[আরও পড়ুন: অত্যন্ত ‘গুরুতর’ বিষয়, কুস্তিগিরদের FIR নিতে হবে, দিল্লি পুলিশকে নির্দেশ সুপ্রিম কোর্টের]
১ মে (সোমবার): মে দিবসে দেশের সব ব্যাংকেই ছুটি। এছাড়াও এদিন মহারাষ্ট্র দিবস।
৫ মে (শুক্রবার): বুদ্ধ পূর্ণিমার জন্য ব্যাংকিং পরিষেবা পাওয়া যাবে না পশ্চিমবঙ্গ, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, অসম, বিহার, গুজরাট, অরুণাচল প্রদেশ ও ছত্তিশগড়ে।
৭ মে: রবিবার।
৯ মে (মঙ্গলবার): রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় মিলবে না ব্যাংকিং পরিষেবা।
১৩ মে: মাসের দ্বিতীয় শনিবার।
১৪ মে: রবিবার।
১৬ মে (মঙ্গলবার): সিকিমের প্রতিষ্ঠা দিবস।
২১ মে: রবিবার।
২২ মে (সোমবার): মহারানা প্রতাপ জয়ন্তী উপলক্ষে বন্ধ থাকবে গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও রাজস্থানের ব্যাংক।
২৪ মে (বুধবার): নজরুল জয়ন্তীর জন্য ত্রিপুরার ব্যাংকগুলিতে ছুটি থাকবে।
২৭ মে: মাসের চতুর্থ শনিবার।
২৮ মে: রবিবার।
[আরও পড়ুন: জোড়াসাঁকোর রবীন্দ্রভারতীতে অবৈধ নির্মাণে KMC-কে ভর্ৎসনা হাই কোর্টের, দ্রুত ভাঙার নির্দেশ]
সর্বশেষ খবর
-
একজনের কাজ সংগ্রহ, আরেকজনের পাচার! বাংলাদেশে অস্ত্র পাচারে গ্রেপ্তার বনগাঁর দুই দুষ্কৃতী
-
‘বিকশিত ভারত’ নিয়ে প্রবন্ধ লিখে ১৫ আগস্ট লালকেল্লায় আমন্ত্রিত বাসন্তীর সেলিমা, স্বপ্নপূরণে বাধা অর্থ
-
কিয়ানের হ্যাটট্রিকে স্বস্তি, দু’ম্যাচ পর জয়ে ফিরে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান
-
সতীর্থর সঙ্গে পরকীয়া! সমকামী ভাইস ক্যাপ্টেনের ‘শাস্তি’র দাবি স্ত্রীর, কী সিদ্ধান্ত নিল অজি বোর্ড?
-
‘মিথ্যে বলছে কর্নাটক নির্বাচন কমিশন’, ভোটার তালিকায় নাম বাদ পড়ায় ফুঁসছেন প্রকাশ রাজ