Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

সময়ে অফিস আসুন, অফিসারদের কড়া নির্দেশ বিজেপি সরকারের

আজ শনিবারই জানা যাবে ঠিক কে হতে চলেছেন উত্তরপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০১৭, ০৫:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০১৭, ০৫:৪৪

options
link
সময়ে অফিস আসুন, অফিসারদের কড়া নির্দেশ বিজেপি সরকারের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদব রাজের অবসানে উত্তরপ্রদেশের মসনদে কে বসবেন তা এখনও ঠিক হয়নি৷ কিন্তু এর মধ্যেই সংস্কারের কাজ শুরু করে দিল বিজেপি সরকার৷ সমস্ত সরকারি অফিসারদের সাফ জানিয়ে দেওয়া হল, অনেক কাজ করার আছে৷ সকলে যেন সোমবার থেকে ঠিক সময়ে অফিসে আসেন৷

করমুক্ত হোক স্যানিটারি ন্যাপকিন, আর্জি মহিলা সাংসদের ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সরকারি অফিসারদের ঢিলেঢালা মেজাজে অতএব ইতি৷ উত্তরপ্রদেশে যেমন অপ্রত্যাশিত বিপুল জয় পেয়েছে বিজেপি, তেমনই বেড়েছে প্রত্যাশার চাপ৷ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণ মানুষের কাছে আস্থার মুখ হয়ে দাঁড়িয়েছেন৷ সুতরাং নির্বাচনী প্রতিশ্রুতি বজায় না থাকলে তা প্রধানমন্ত্রীরই কথার খেলাপের সমকক্ষ হয়ে উঠবে৷ এছাড়া উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে কাজের নমুনাই যে ২০১৯-এ বিজেপিকে বাড়তি মাইলেজ দেবে তা বিলকুল জানেন পোড় খাওয়া রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ প্রত্যাশিতভাবেই তাই সংস্কারে মনযোগী হয়েছে বিজেপি সরকার৷ ইতিমধ্যেই সচিব, মুখ্য সচিব, সমস্ত বিভাগীয় প্রধানদের জানানো হয়েছে প্রতিশ্রুতি পূরণের নির্দিষ্ট সময়সীমা আছে৷ তার জন্য কাজে গতি আনতে হবে৷ আর তাই সোমবার থেকে সব অফিসার যেন সময়ে অফিসে আসেন৷ এর অন্যথা হলে তা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে৷ অর্থাৎ শাস্তির কোপ যে থাকল তাও জানিয়ে দেওয়া হয়েছে প্রকারন্তরে৷

‘কর্মদক্ষ’ মোদির প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ]

নির্দেশিকা পাওয়া মাত্র গা ঝাড়া দিয়ে নয়া ইনিংসে মনোযোগী হয়েছে সরকারি দপ্তরগুলি৷ বিজেপির ম্যানিফেস্টো খুঁটিয়ে দেখা থেকে, চলতি প্রকল্পে কোথায় কতদূর কাজ হয়েছে তার রিপোর্ট তৈরির তোড়জোর পড়ে গিয়েছে৷ আগামী দিনে উত্তরপ্রদেশের সংস্কারই যে বিজেপি সরকারের কাছে নতুন চ্যালেঞ্জ তা এই পদক্ষেপেই স্পষ্ট৷ প্রসঙ্গত, আজ শনিবারই জানা যাবে ঠিক কে হতে চলেছেন উত্তরপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.