সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানে ওঠার পরই চাগাড় দিয়েছিল বিড়ির নেশা। ফলে যাত্রা শুরু হওয়ার আগেই বিমানের শৌচালয়ে ঢুকে সুখটান দেন নদিয়ার যুবক। বিমানের মধ্যে হঠাৎ বিড়ির গন্ধ নাকে আসতেই বিমানকর্মীদের তৎপরতায় গ্রেপ্তার করা হল অশোক বিশ্বাস নামে ওই যাত্রীকে। পাশাপাশি শৌচালয় থেকে উদ্ধার করা হয়েছে অশোকের আধপোড়া বিড়ি ও একটি দেশলাই বাক্স। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে সুরাট বিমানবন্দরে।
বিমানবন্দরের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে সুরাট থেকে জয়পুর হয়ে কলকাতাগামী বিমানে উঠেছিলেন অশোক। বিমান ছাড়ার নির্ধারিত সময় ছিল ৪টে ৩৫ মিনিট। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে বিমান ছাড়তে দেরি হয়। বিমান ছাড়তে দেরি হচ্ছে দেখে শৌচালয়ে ঢোকেন নদিয়ার ওই যুবক। ের কিছুক্ষণ পর বিড়ির গন্ধে ভরে ওঠে বিমান। বিমানকর্মীরা তৎক্ষণাৎ বিষয়টি পাইলটকে জানান। খবর যায়, নিরাপত্তারক্ষীদের কাছে। এর পর শৌচালয়ের মধ্যে আধপোড়া বিড়ি ও দেশলাই-সহ গ্রেপ্তার করা হয় বাংলার ওই যুবককে।
জানা গিয়েছে, নদিয়ার বাসিন্দা অশোক কর্মসূত্রে গত ১৫ বছর ধরে গুজরাটের নভসরির বাসিন্দা। সেখানে এক ওষুধের দোকানে কাজ করেন তিনি। এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাড়ি ফিরছিলেন তিনি। কলকাতাগামী বিমান ধরতে উপস্থিত হন সুরাট বিমানবন্দরে। অভিযোগ, সেই সময়েই ব্যাগের মধ্যে করে বিড়ি ও দেশলাই নিয়ে আসেন অশোক। তবে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কীভাবে বিড়ি, দেশলাই-সহ তিনি বিমানে উঠলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। যাত্রী নিরাপত্তা লঙ্ঘন ও যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগে একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
লাদাখের তুষারচিতা দেখা যাবে জিপে বসেই, চালু হচ্ছে ভারতের প্রথম সুউচ্চ জঙ্গল সাফারি
-
নেতাজির চিতাভস্ম দেশে ফেরাবে কেন্দ্র? মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে