সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ আগেই জানিয়েছিল এখনও পর্যন্ত কর্মরত অবস্থায় কোভিড-১৯’এর (COVID-19) কবলে পড়ে প্রাণ হারিয়েছেন দেশের ৩৮২ জন চিকিৎসক। এবার লোকসভায় কেন্দ্র জানিয়ে দিল, এ পর্যন্ত করোনার প্রকোপে নিহত ১৫৫ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের (Corona Warriors) বিমা বাবদ প্রাপ্য অর্থ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
নিহতদের পরিবারগুলিকে ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এই ১৫৫ জনের মধ্যে ৬৪ জন চিকিৎসক। ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ ফর হেলথ ওয়ার্কার্স ফাইটিং কোভিড-১৯’এর তত্ত্বাবধানে এই বিমার অর্থ দেওয়া হয়েছে। এই তালিকায় মহারাষ্ট্রের ২১ জন কোভিড যোদ্ধা রয়েছেন। গুজরাট ও পশ্চিমবঙ্গ – দুই রাজ্য থেকেই থেকে রয়েছে ১৪ জনের নাম। এছাড়া রয়েছে অন্ধ্রপ্রদেশের ১২ ও তামিলনাডুর ১০টি পরিবার।
[আরও পড়ুন: করোনা মোকাবিলা নাকি জলবায়ু পরিবর্তন রুখে দেওয়া? কীসে কতটা গুরুত্ব, দ্বিধাবিভক্ত বিশ্ব]
গত ৩০ মার্চ ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ ফর হেলথ ওয়ার্কার্স ফাইটিং কোভিড-১৯’-এর তত্ত্বাবধানে এই বিমার কথা ঘোষণা করা হয়। প্রথমে তিন মাসের জন্য এই বিমার কথা জানানো হলেও পরে তা ধাপে ধাপে বাড়ানো হয়।
কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রাজ্যসভায় দাবি করেছিলেন, কত জন স্বাস্থ্যকর্মী করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন, সে সংক্রান্ত কেন্দ্রের কাছে কোনও তথ্য নেই। তাঁর এমন দাবি প্রকাশ্যে আসার পরে সমালোচনায় মুখর হয় বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অভিযোগ জানিয়ে বলেন, সরকার করোনা যোদ্ধাদের অপমান করছে।
[আরও পড়ুন: দ্রুত গলছে বরফ, সমুদ্রের জলস্তর নিয়ে ভয়ানক আশঙ্কার কথা শোনাল নাসা]
এরপরই দ্রুত ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ জানিয়ে দেয়, করোনার কোপে এ পর্যন্ত মৃত চিকিৎসকের সংখ্যা ৩৮২। কিন্তু এতজন নিহতের মধ্যে কেন মাত্র ৬৪ জন চিকিৎসকের পরিবারকে বিমার অর্থ দেওয়া হয়েছে? এ প্রশ্নের উত্তরে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে কেন্দ্র জানায়, এর জন্য দায়ী বিভিন্ন রাজ্যের দীর্ঘসূত্রিতা। কারণ, এ বিষয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলিকেই কাজ করতে হয়। সেই কাজের গতি সব রাজ্যে সমান নয়। সেই জন্যই এখনও এত সংখ্যক নিহত চিকিৎসকের পরিবারকে বিমার অর্থ দেওয়া সম্ভব হয়নি।
সর্বশেষ খবর
-
তোলাবাজির অভিযোগ! কীর্তিকে রক্ষাকবচ দিয়েও সিআইডির ডাকে সাড়া দেওয়ার নির্দেশ হাই কোর্টের
-
‘স্পাইসজেট চোর’, উড়ান বিভ্রাটে বিক্ষোভ যাত্রীদের! উত্তপ্ত দিল্লি বিমানবন্দর
-
দ্রুত ওজন কমায় বদলাতে পারে মুখের গড়ন! সোহেল খানের চেহারায় কেন এমন পরিবর্তন?
-
পিছিয়ে যাচ্ছে ‘কিং’ মুক্তির দিন! চর্চার মাঝে ছবি নিয়ে বড় আপডেট শাহরুখের
-
২০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টে ‘ফি’, কেন্দ্রের নির্দেশিকাকে ‘মার্কিন তোষণ’ তোপ রাহুলের