Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬

দু’দশক পর নবরাত্রিতে টানা ছুটি পাচ্ছে গুজরাটের পড়ুয়ারা

কিন্তু কেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২০, ১১:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২০, ১১:৪৯

options
link
দু’দশক পর নবরাত্রিতে টানা ছুটি পাচ্ছে গুজরাটের পড়ুয়ারা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দশক পরে নবরাত্রিতে টানা ন’দিনের ছুটি ঘোষণা করল গুজরাট সরকার। এই ন’দিনের ছুটি পাবে গুজরাটের স্কুল ও কলেজের পড়ুয়ারা। মূলত রাজ্যের পরম্পরার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে নৃত্যশৈলি গরবা ও নবরাত্রি উৎসব। তাই সুন্দরভাবে নবরাত্রি পালনের অধিকার রয়েছে গুজরাটবাসীর। মূলত নতুন প্রজন্মের। যে কোনও সাংস্কৃতিক উৎসব তারাই মাতিয়ে রাখে। কিন্তু একদিনের ছুটির নবরাত্রি উৎসব সেই আনন্দকে একপ্রকার মাটি করে দেয়। আদৌ গরবা নাচে অংশ নেবে কিনা রীতিমতো ভাবতে হয় পড়ুয়াদের। রাত পোহালেই স্কুল বা পরীক্ষা কিম্বা কলেজে প্রজেক্টের প্রেজেন্টেশন। একটি দিনের উৎসবের আনন্দে মেতে পরের দিনের পড়াশোনায় অবহেলা করতে চায় না কেউই। তাই মন চাইলেও উৎসবটা আর ঠিকমতো উপভোগের জায়গায় থাকে না। তাইবলে উৎসবের আনন্দ থেকে বাদ যেতে পারে না রাজ্যের পড়ুয়ারা। তাদের কথা মাথায় রেখেই টানা ন’দিনের ছুটি ঘোষণা করল সরকার আগামী নবরাত্রি থেকেই তা বলবৎ হবে বলে খবর।

[ডাকাত সন্দেহে দু’জনকে গণপ্রহার, গুজরাটে মৃত ১]

উল্লেখ্য, গরবা গুজরাটের সাংস্কৃতিক পরিচায়ক। তাই স্কুল কলেজের পড়ুয়ারা কয়েকদিনের জন্য বই খাতার চাপ ভুলে নবরাত্রিতে মেতে উঠুক, এমনটাই চায় রাজ্যের শিক্ষা দপ্তর। মুক্ত মনে গরবা নাচে অংশ নিক ছেলেমেয়েরা। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিক। সেই সময় যেন পড়া ও পরীক্ষার চাপ আনন্দকে মাটি না করতে পারে। সেকারণেই ছুটিকে বাড়িয়ে দেওয়া। স্কুল ও কলেজের পড়ুয়ারাই পাবে ন’দিনের উল্লেখিত ছুটি। তবে নবরাত্রির ছুটি বাড়ছে বলে দিওয়ালির নির্ধারিত ছুটিতে কোনও কাটছাট হচ্ছে না। নবরাত্রির লম্বা ছুটি কাটানোর পর দিওয়ালিতেও উবভোগের সুযোগ পাবে রাজ্যের পড়ুয়ারা। শিক্ষা দপ্তরের তরফে একথা জনিয়েছেন রাজ্যের মন্ত্রী বিভাবরীবেন দেব। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সঙ্গে শিক্ষাদপ্তরের আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[জঙ্গিদের কবল থেকে মুক্ত কাশ্মীরের অপহৃত পুলিশ আধিকারিক  ]

প্রায় দু’দশক পরে নবরাত্রিতে ন’দিনের ছুটি পেয়ে খুশি রাজ্যের পড়ুয়ারাও। এহেন সরকারি ঘোষণায় তারা হাঁফ ছেড়ে বেঁচেছে। গরবা নেচে রাত পোহালেই হোমওয়ার্কের চিন্তা নেই। এর থেকে ভাল আর কীইবা হতে বারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.