রান্না করা নিয়ে দিনরাত শাশুড়ির সঙ্গে বচসা। তার সঙ্গে পারিবারিক অশান্তি। রাগে ‘আত্মঘাতী’ হলেন বেঙ্গালুরুর এক তরুণী। পেশায় তিনি ছিলেন একজন তথ্যপ্রযুক্তি কর্মী। শুধু তাই নয়, পণের দাবিতে অত্যাচারের অভিযোগও উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সুষমা। পাঁচ বছর আগে পুনীত কুমার নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের চার বছরের এক পুত্রসন্তানও রয়েছে। সুষমার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে স্বামীর সঙ্গে তাঁর বচসা হত। শুধু তা-ই নয়, শাশুড়ি এবং শ্বশুরবাড়ির অন্যান্য লোকজনেরাও তাঁর উপর অত্যাচার করতেন বলেও অভিযোগ। রান্নাঘরেও নাকি প্রবেশ করতে দেওয়া হত না সুষমাকে। দিনরাত তাঁকে হেনস্তা করা হত বলে অভিযোগ।
আরও পড়ুন:
গত মঙ্গলবার পরিস্থিতি চরমে ওঠে। রান্না করা নিয়ে শাশুড়ির সঙ্গে প্রচণ্ড বচসা হয় সুষমার। এরপর কিছুক্ষণ পরই ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সুষমা আত্মঘাতী হয়েছেন। তবে খুনের তত্ত্বটিকে এখনই খারিজ করতে নারাজ তদন্তকারীরা। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তাঁরা। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
-
স্কুলের হস্টেলে ২২ ছাত্রীর শ্লীলতাহানি! অভিযুক্ত ১ জনই, শোরগোল মহারাষ্ট্রে
-
উন্নয়নের নামে ক্ষত-বিক্ষত হচ্ছে হিমালয়, সতর্ক না হলে সমূহ বিপদ
-
ধ্বংসযজ্ঞের মাঝে একাকী যোদ্ধা! ‘মৃত্যুপুরী’ নেপালে কীভাবে প্রাণে বাঁচলেন ৯৭-এর বৃদ্ধা?
-
‘আমাকে ওরা মেরে ফেলবে’, প্রসবের আগে আশঙ্কা যুবতীর! সদ্যোজাত ও মায়ের মৃত্যুুতে প্রশ্ন
-
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?