Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

লঘুপাপে গুরুদণ্ড! আম চুরির অভিযোগে গুলি করে খুন নাবালককে

আমের জন্য প্রাণ দিতে হল দশ বছরের বালককে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০১৮, ১৩:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০১৮, ১৩:৪১

options
link
লঘুপাপে গুরুদণ্ড! আম চুরির অভিযোগে গুলি করে খুন নাবালককে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগানে ঢুকে আম পাড়ার মতো ছুটকো অপরাধ। তাতেই খুন হয়ে যেতে হল এক বালককে। গুলি করে ওই বালককে হত্যা করল আম বাগানের মালিক। বিহারের এই মর্মান্তিক ঘটনায় তাজ্জব দেশবাসী।

[  মানব পাচারের বিরুদ্ধে প্রচার, ৫ সমাজকর্মীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ ]

Advertisement

ঘটনা বিহারের খাগাড়িয়া এলাকার। জানা যাচ্ছে, বৃহস্পতিবার একটি আম বাগান থেকে আম চুরি করে ওই বছর দশেকের ওই বালক। অন্য অনেকের সঙ্গেই বাগানের পাশে খেলা করছিল সে। আচমকাই কী শখ হয়, ঢুকে পড়ে আম বাগানে। গাছ থেকে একটি আম পেড়ে নেয়। ঘটনা সঙ্গে সঙ্গেই নজরে আসে মালিকের। ধারেকাছেই ছিল ওই ব্যক্তি। বালককে আম পাড়ার সময় হাতেনাতে ধরে ফেলে সে। কিন্তু অন্য কোনও শাস্তি নয়, একেবারে চরম দণ্ড দিয়ে বসে ওই বালককে। পিস্তল হাতে গুলি চালিয়ে দেয় বালকের মাথা লক্ষ্য করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। গুলির আওয়াজে ছুটে আসে আশেপাশের লোকেরা। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, বালকের মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনার তদন্তে নেমছে পুলিশ। অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। কিন্তু আপাতত ফেরার ওই ব্যক্তি। আম পাহারা দেওয়ার জন্য কোথা থেকে সে বন্দুক পেল, কেনই বা বালককে খুন করল তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়ার ছড়াছড়ি। লঘুপাপে কেউ যে এমন গুরুদণ্ড দিতে পারে তা কল্পনাই করতে পারেননি দেশবাসী।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.