সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের প্রথম দফার নির্বাচন শেষ। ৩ নভেম্বর দ্বিতীয় দফা। যার প্রচারের শেষদিন রবিবার। অথচ, শুক্রবার থেকে বেপাত্তা রাহুল গান্ধী (Rahul Gandhi)। রবিবার যেখানে দলের মুখ বাঁচাতে চার-চারটি জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), সেখানে কংগ্রেস নেতার পাত্তাই নেই। শোনা যাচ্ছে, তিনি নাকি বিহারের ভোট থেকে বিরতি নিয়ে শিমলায় গিয়েছেন ছুটি কাটাতে। দ্বিতীয় দফার ভোটের প্রচারে আর দেখা যাবে না তাঁকে। আর সেটা নিয়েই কটাক্ষ করছে বিজেপি।
সূত্রের খবর, গত শুক্রবার দুপুর একটা নাগাদ হঠাতই শিমলা হাজির হন প্রাক্তন কংগ্রেস সভাপতি। দলীয় সূত্রের দাবি, রাহুল গান্ধী ‘ব্যক্তিগত ছুটি’তে আছেন। শিমলা থেকে ১২ কিলোমিটার দূরে ছারাব্রা এলাকায় বোন প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) সদ্য নির্মিত রিসর্টে থাকছেন তিনি। পাইনে ঘেরা এই রিসর্টটি তৈরি হওয়া নিয়েও একটা সময় বহু জলঘোলা হয়েছিল। কংগ্রেস (Congress) সরকার থাকাকালীন আইন শিথিল করে এই জমিটি দেওয়া হয় প্রিয়াঙ্কাকে। সেসব বিতর্ক মিটলেও রাহুলের এই ‘ছুটি’ কাটানো বিস্তর সমালোচনা হচ্ছে। আসলে, কংগ্রেস নেতার এই অরাজনৈতিক সফরের খবর হিমাচল প্রদেশের কংগ্রেস নেতারাও জানতেন না। বিহার ভোটের মাঝখানে এভাবে ছুটিতে যাওয়াটা যে নেহাতই দায়িত্বজ্ঞানহীনের কাজ, সেটা বোধ হয় বলার অপেক্ষা রাখে না।
[আরও পড়ুন: পুরনো অভ্যাস! মধ্যপ্রদেশের উপনির্বাচনে ‘হাত’ চিহ্নে ভোট দিতে বললেন সিন্ধিয়া, বিদ্রূপ কংগ্রেসের]
এই অকস্মাৎ ছুটি নিয়ে কংগ্রেস নেতাকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিও (BJP)। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য বলছিলেন,”রাহুল গান্ধী হওয়ার সুবিধা হল, বিহারের ভোটের (Bihar Election 2020) জন্য যখন সব দলের সব নেতা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলছেন, বিহারের মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন, তখন যুবরাজ শিমলা গিয়েছেন ছুটি কাটাতে। নির্বাচন চুলোয় যাক, বিহারের মানুষ চুলোয় যাক, ছুটিটা ওঁর জন্য জরুরি।” বস্তুত, শুরু থেকেই রাহুলের এই অকস্মাৎ ছুটি নিয়ে কটাক্ষ করে আসছে বিজেপি। আসলে কংগ্রেস নেতা মাঝেমাঝেই সক্রিয় রাজনীতি থেকে উধাও হয়ে যান। কংগ্রেস সভাপতি হওয়ার পর এই প্রবণতা কমেছিল। আবার তা শুরু হয়েছে।
Privileges of being Rahul Gandhi.
When every political party and leader worth his salt is criss crossing the state of Bihar to campaign, convince voters, Yuvraj is holidaying in Shimla.
Elections can wait. People of Bihar can wait. But छुट्टी ज़रूरी है।
Talk about priorities!
— Amit Malviya (@amitmalviya) October 31, 2020
সর্বশেষ খবর
-
কোথায় শওকত? ছেলেকে আটক করে হন্যে হয়ে খুঁজছে এনআইএ! তল্লাশি ভাইয়ের বাড়িতেও
-
‘শত্রু দেশ’কে হারিয়ে এশিয়ার সেরা! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা, ভাইরাল ভিডিও
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম