সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পলিটিক্যাল সায়েন্স বিষয়টি কী? ছাত্রীর জবাব এটি রান্নাবিষয়ক৷ যে ছাত্রী এই জবাব দিল, উচ্চ মাধ্যমিক সমতুল পরীক্ষায় সে ৫০০-র মধ্যে পেয়েছিল ৪৪৪৷ কিন্তু এহেন উত্তরের পর বিহারের ‘টপার’ রুবি রাইকে গ্রেফতার করতে দ্বিধা করল না পুলিশ৷ পরীক্ষায় নকল করার অভিযোগে গ্রেফতার করা হল তাকে৷
প্রতি বছরই বিহার বোর্ডের পরীক্ষায় ব্যাপক নকল করা অভিযোগ ওঠে৷ তবে এবার যেন তা মাত্রা ছাড়িয়েছিল৷ বিহার বোর্ডের এক টপার সংবাদমাধ্যমের সামনে সাক্ষাৎকার দিতে বসে অতি সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেনি৷ আর এরপরই বোর্ড কর্তারা নড়েচড়ে বসেন৷ তথাকথিত টপারদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় বিহার স্কুল একজামিনেশন বোর্ড৷ তদন্তের জন্য এক বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়৷ তাঁদের প্রশ্নোত্তরের মুখে ডাহা ফেল করে রুবি রাই৷ প্রায় কোনও প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেনি৷ এরপরই পরীক্ষায় নকল করার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে৷
বিহারে পরীক্ষায় দুর্নীতি নতুন কিছু নয়৷ তবে এবার তা রুখতে কড়া পদক্ষেপ নিয়েছিল নীতীশ কুমারের সরকার৷ নজরদারি ক্যামেরা থেকে শুরু করে ছাত্ররা পরীক্ষায় অসৎ উপায় নিলে ১০,০০০টাকা জরিমানা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল৷ তা সত্ত্বেও অবশ্য জালিয়াতি আটকানো যায়নি৷ তবে পরবর্তী তদন্তে ফাঁস হল টপারের কীর্ত৷
সর্বশেষ খবর
-
পাঁচ দশকে ভুটান পাহাড়ে পাঁচশোর বেশি হিমবাহ বিলুপ্ত! নেপালের মতো ভয়ঙ্কর হড়পাবানের অশনিসংকেত সিকিমেও!
-
ধুলিয়ান পুরসভায় অনাস্থা প্রস্তাব, ১৫-০ ভোটে অপসারিত পুরপ্রধান
-
পাটায়ার সমুদ্রে মার্কিন রণতরী, ৫ হাজার ‘খদ্দেরে’র আগমনে হাসি যৌনপল্লিতে! কেন বাধা প্রশাসন?
-
‘অতীত নিয়ে আটকে থাকলে উন্নয়ন সম্ভব নয়’, দিল্লি-ঢাকা চাপানউতরের মাঝেই বললেন ত্রিবেদী
-
তৃপ্তি-রশ্মিকা নন! আমিই ‘ন্যাশনাল ক্রাশ’, রবি কিষানের রসিক টনিকে ‘ডেলুলু’ তোপ নেটভুবনের