সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোয়া গেল উস্তাদ বিসমিল্লা খানের ৫টি রুপোর সানাই৷ জানা গিয়েছে, কিংবদন্তি সানাইবাদকের বারাণসীর বাড়িতেই ছিল সানাইগুলি৷ স্থানীয় থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়েছে প্রয়াত শিল্পীর পরিবারের পক্ষ থেকে৷
জানা গিয়েছে, সানাইগুলি অত্যন্ত প্রিয় ছিল বিসমিল্লা খানের৷ ২০০৬ সালে তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তারপর থেকে পরিবারের দায়িত্বেই ছিল সেগুলি৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এর আগেও একবার এমন অভিযোগ উঠেছিল৷ সেই সময় শিল্পীর সানাই খোয়া যাওয়ার অভিযোগ জানিয়েছিলেন তাঁর ছোট ছেলে নাজিম হুসেন৷ নাজিমের অভিযোগ ছিল, এর নেপথ্যে পরিবারেরই কারও হাত রয়েছে৷ বাবার সানাই খুঁজে বার করতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি৷ এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারাণসির কার্যালয়েও চিঠি পাঠিয়ে ছিলেন৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিতার মৃত্যুর পর থেকেই বড় ভাই মেহতাবের সঙ্গে বিবাদ লেগেই রয়েছে নাজিমের৷ এর কারণ বারণসির পৈতৃক ভিটে৷ মেহতাব চান, পুরনো বাড়িটির সংস্কার করে তার নিচের তলার অংশটি বাণিজ্যিক কাজে ব্যবহার করতে৷ কিন্তু নাজিম এই সিদ্ধান্তের বিরুদ্ধে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার