সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে গুলি করে হত্যা করা হল বিজেপি নেতা নাথুরাম বর্মাকে। সোমবারের ওই ঘটনায় উত্তাল হয়ে ওঠে আগ্রা। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি দৌকি থানার নারগঞ্জ গ্রামে। এদিন বাড়ি ফেরার সময় আক্রান্ত হন ওই বিজেপি নেতা। মোটরসাইকেলে আসা দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ করে প্রায় ছ’টি গুলি চালায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
[সরকারি কর্মীদের দুর্নীতির তদন্ত ৬ মাসেই, সময়সীমা বাঁধল কেন্দ্র]
ওই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে উঠে আগ্রা। শুরু হয় বিক্ষোভ। দেহ আটকে রেখে রাস্তায় বসে পড়েন নিহত নেতার সমর্থকরা। ঘটনাস্থলে পুলিশ আসার পর রাগে ফেটে পড়ে জনতা। শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। পুড়িয়ে দেওয়া হয় গাড়ি। পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার পর এলাকার সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।
[ম্যাচ দেখার পর কোহলির চ্যারিটি অনুষ্ঠানেও হাজির মালিয়া]
ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই হত্যায় জড়িত সে বিষয়ে খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা। তবে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এই হত্যা বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিশ। প্রসঙ্গত , ওই এলাকায় বিজেপি নেতাদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এপ্রিল মাসে আগ্রায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপি বিধায়ক মহেশ গোয়েলের পুত্রবধূ।
উল্লেখ্য, বিরোধীদের অভিযোগ ছিল যে অখিলেশ জমানায় আইনশৃঙ্খলার চরম অবনতি হয়। হত্যা, ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধি পায়। তাই উত্তরপ্রদেশের মসনদে বসেই আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতির জন্য কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু ইতিমধ্যে হওয়া বেশ কিছু ঘটনায় প্রশ্নের মুখে যোগী সরকারের পুলিশ। সম্প্রতি, দলিতদের উপর হামলা ও গো-রক্ষকদের তাণ্ডবে প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। এবার দুষ্কৃতীদের হাতে নাথুরাম বর্মার মৃত্যুতে ফের প্রশ্নের মুখে প্রশাসন।
[ভারতীয় মুসলমানরা ‘নির্লজ্জ’, দাবি জঙ্গি মুসার]
সর্বশেষ খবর
-
মাত্র ১৭-তেই নিখোঁজ, এক যুগ পর সোনার পদক নিয়ে ঘরে ফিরল কোচবিহারের মূক ও বধির মেয়ে
-
চললে শীত, বন্ধ হলেই গুমোট! বর্ষাকালে কীভাবে চালালে আরামদায়ক হবে এসি? বাঁচবে বিলও
-
এনকাউন্টার: আদালতের পরিবর্তে বন্দুকের নলে কি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়?
-
দয়াদাক্ষিণ্য নয়, মাতৃত্বকালীন ছুটি সাংবিধানিক অধিকার, স্পষ্ট জানাল আদালত
-
এ যেন স্পেশাল ২৬! পুলিশি অভিযানের নামে টালিগঞ্জে দু’কোটি টাকা লুট দুষ্কৃতী দলের