সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নর্দমার কীটের সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। রাফালে ইস্যুতে মোদির বিরুদ্ধে ক্রমাগত তীব্র সুরে আক্রমণ শানিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। এমনকি প্রধানমন্ত্রী মিথ্যেবাদী বলেও অভিযোগ করেছেন রাহুল গান্ধী। তার পালটা দিতে গিয়েই এদিন একটি বেসরকারি সংবাদমাধ্যমকে কেন্দ্রীয় মন্ত্রী বলে বসেন, রাহুল গান্ধী মোদির সামনে কিছুই নয়, নর্দমার কীটের সমান।
[ফের বাড়ল জ্বালানির দাম, কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের]
Pradhan mantri gagan ke jaisa, aur jo aaj ka Congress ka adhyaksh hai unka aakaar kaisa, naali ke keede jaisa: MoS Health Ashwini Kumar Choubey in Bihar’s Sasaram pic.twitter.com/a4CLJEWld0
Advertisement— ANI (@ANI) September 1, 2018
রাফালে ইস্যুতে কংগ্রেসের সুর যতই চড়ছে ততই কংগ্রেস সভাপতির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বিজেপি শিবিরে। এর মধ্যে আবার ফ্রান্সের সংবাদমাধ্যমও রাফালে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। এরই মধ্যে এদিন অশ্বিনি চৌবে অবশ্য রাহুলকে আক্রমণ করতে গিয়ে মাত্রা ছাড়িয়ে গেলেন। বললেন, “কংগ্রেস সভাপতি মানসিকভাবে অসুস্থ। তাঁর দ্রুত চিকিৎসা দরকার। যেভাবে রাফালে নিয়ে রাহুল প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলছেন, তা শুনে আমার কষ্ট হচ্ছে। মানসিক অসুস্থতায় ভুগছেন কংগ্রেস সভাপতি। প্রধানমন্ত্রী যেখানে আকাশের সমান। সেখানে কংগ্রেস সভাপতি কী? নর্দমার কীট।”
[বাজল ভোটের দামামা, মধ্যপ্রদেশে লড়াই ‘বাহুবলী’ শিবরাজ ও ‘বল্লালদেব’ জ্যোতিরাদিত্যর]
কংগ্রেস প্রশ্ন তুলতে শুরু করেছে, এবার কী তবে অশ্বিনী চৌবেকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করবেন প্রধানমন্ত্রী? কারণ এর আগে গুজরাটে ভোটের সময় কংগ্রেস নেতা মণিশংকর আইয়ার যখন মোদিকে ‘নীচ আদমি’ বলেছিলেন তখন কংগ্রেস তাঁকে সাসপেন্ড করেছিল। মণিশংকর সেমসয় দলের সাংসদ বা বিধায়ক ছিলেন না, তখন সামান্য নীচ আদমি বলায় তাঁকে সাসপেন্ড করে কংগ্রেস। সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন মন্তব্য কতটা শোভনীয়? এ ক্ষেত্রে রাহুলের বিরুদ্ধে অশ্বিনীর মন্তব্য মণিশংকের চেয়ে অনেক নিম্নরুচির। তাহলে, কী এবার বরখাস্ত করা হবে অশ্বিনী। বিজেপির তরফে অবশ্য এখনও কোনও মন্তব্য আসেনি।
সর্বশেষ খবর
-
দুরন্ত পারফরম্যান্সেও শেষরক্ষা হল না, আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিরুদ্ধে জয় হাতছাড়া মিশরের
-
ইউপিএসসি প্রিলিমস-এর ফলপ্রকাশ, পাশ করল কত হাজার?
-
মা-বাবাকে ছাড়া বড় হওয়া, স্পেনকে আটকে চোখে জল! কে এই কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা?
-
নবান্নে শুভেন্দু-প্রসূন সাক্ষাৎ, বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা?
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও