সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুটা করেছিলেন শিব সেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়৷ মাস দুয়েক আগে হায়দরাবাদগামী বিমানের বোর্ডিং পাস না পেয়ে বিশাখাপত্তনম বিমানবন্দরে তাণ্ডব চালিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের শাসক দল টিডিপির সাংসদ জেসি দিবাকর রেড্ডিও৷ আর এবার বিমানে বিজনেস ক্লাসের আসন না পেয়ে ভোপাল বিমানবন্দরে গণ্ডগোল পাকালেন মধ্যপ্রদেশের শাসকদল বিজেপি সাংসদ ভাগীরথ প্রসাদ৷ গণ্ডগোলের জেরে নির্ধারিত সময় থেকে ১৫ মিনিট দেরিতে ছাড়ে বিমানটি৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ৷
[ আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল কেন্দ্র ]
মধ্যপ্রদেশের ভিন্দ লোকসভাকেন্দ্রের বিজেপি সাংসদ ভাগীরথ প্রসাদ৷ বুধবার সকালে ভোপাল থেকে একটি বেসরকারি সংস্থার বিমানে দিল্লি যাওয়ার কথা ছিল তাঁর৷ বিমানে বিজনেস ক্লাসের টিকিট কেটেছিলেন সাংসদ৷ কিন্তু, ভোপালের রাজ ভুজ বিমানবন্দরে পৌঁছনোর পর সাংসদ ভাগীরথ প্রসাদ দেখেন, তাঁকে দিল্লিগামী বিমানে ইকোনমিক ক্লাসের আসন দেওয়া হয়েছে৷ আর তাতেই অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি৷ অভিযোগ, বিমানবন্দরে রীতিমতো চিৎকার করতে শুরু করেন বিজেপি সাংসদ ভাগীরথ প্রসাদ৷ বিমান সংস্থার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন৷ শেষপর্যন্ত সাংসদের জন্য বিমানের বিজনেস ক্লাসে একটি আসনের ব্যবস্থা করে দেন বিমান সংস্থার কর্মীরা৷ এরপর নির্দিষ্ট বিমানেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যান মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ ভাগীরথ প্রসাদ৷ তবে বিমানবন্দরের সাংসদের ‘দাদাগিরি’র জন্য নির্ধারিত সময়ের থেকে প্রায় ১৫ মিনিটে দেরিতে ছাড়ে বিমানটি৷
[ নারদ নিউজের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন ম্যাথু স্যামুয়েলের ]
যদিও বিমানে পছন্দমতো আসন না পেয়ে বিমানবন্দরে গণ্ডগোল পাকানোর অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ ভাগীরথ প্রসাদ৷ সাংসদের পালটা প্রশ্ন, বিজনেস ক্লাসের টিকিট কাটা সত্ত্বেও কেন ইকোনমিক ক্লাসের বোর্ডিং পাস দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলার অধিকারও কী তাঁর নেই? ভাগীরথ প্রসাদের দাবি, কয়েক মিনিটের মধ্যেই সমস্যা সমাধান হয়ে গিয়েছিল৷ বিমানবন্দরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি৷ বিষয়টিকে বড় করে দেখতে নারাজ সংশ্লিষ্ট বিমান সংস্থাও৷ সংস্থার ম্যানেজার বিসরুট আচার্য বলেন, ‘ আমরা সবাই সাংসদকে চিনি৷ তিনি বিজনেস ক্লাসের টিকিট কেটেছিলেন৷ তাঁকে বিজনেস ক্লাসেই আসন দেওয়া হয়েছে৷’ বস্তুত, বিজনেস ক্লাসে সাংসদকে জায়গা করে দেওয়ার জন্য অন্য কোনও যাত্রীকে সরানোরও প্রয়োজন হয়নি বলে দাবি করেছেন তিনি৷
[ ফের দেশে সোয়াইন ফ্লু-র থাবা, মৃত প্রায় ৮০০ ]
প্রসঙ্গত, গত মার্চে মাসে বিমানের আসন বদল হওয়ায় দিল্লি বিমানবন্দরের এয়ার ইন্ডিয়ার এক কর্মীকে চপ্পলপেটা করেছিলেন শিব সেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়৷ সে ঘটনা নিয়ে বিস্তর জলঘোলা হয়৷ সাংসদকে ক্ষমাও চাইতে হয়েছিল৷
[ পাপোশ তৈরির কাজ এড়াতে মাটিতে শুয়ে নাটক ধর্ষক ‘বাবা’র ]
সর্বশেষ খবর
-
১২০০০ কিমি দূরের বিশ্বকাপ ঘিরে রক্তাক্ত বাংলাদেশ, শুধুই ফুটবল উন্মাদনা নাকি কারণ গভীর?
-
গরিবকে অবহেলা! নিজেদের ‘চিকিৎসক’ বলে পরিচয় দেবেন না, ধর্ষিতার মৃত্যুতে ‘সুপ্রিম’ ভর্ৎসনা
-
এবার কি বিজেপির টিকিটে রাজ্যসভার পথে কোয়েলও? ইঙ্গিতপূর্ণ জবাব শমীকের
-
আমাদের গৃহযুদ্ধে বাবা-মায়ের দেওয়া গল্প বলার পোকাটা জিতে গেল: উজান গঙ্গোপাধ্যায়
-
SIR-এ নাম বাদ পড়া মানে নাগরিকত্ব হারানো নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের