সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর মায়ের চিকিৎসা ঠিক মতো হচ্ছে না৷ এই অভিযোগে একসঙ্গে তিন চিকিৎসককে পেটালেন বিজেপি সাংসদ৷ আর সেই ছবি ধরা পড়ল হাসপাতালের সিসিটিভি ক্যামেরায়৷ ঘটনা কর্নাটকের টিএসএস হাসপাতালের৷ অভিযুক্ত এই বিজেপি সাংসদের নাম অনন্তকুমার হেগড়ে৷
বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ের আক্রোশের শিকার হন চিএসএস হাসপাতালের তিন চিকিৎসক ডঃ মধুকেশওয়ারা জিভি, ডঃ বালচন্দ্র ও ডঃ রাহুল মারশাকর৷ ভিডিওয় দেখা গিয়েছে একজন নার্স অনন্তকুমারকে বাধা দিতে গেলে তাঁকেও ধাক্কা মেরে সরিয়ে দেন সাংসদ৷
ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১