সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঙ্গিত আগে থেকেই ছিল৷ দিল্লি পুরভোটে বিজেপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোবে তা জানিয়ে দিয়েছিল একাধিক সমীক্ষা৷ প্রত্যাশামতোই ভোটগণনার গোড়া থেকেই গেরুয়া ঝড় শুরু দিল্লিতে৷
রাজধানীর তিনটে পুরসভাতেই এখনও পর্যন্ত গণনায় এগিয়ে আছে বিজেপি৷ এতটাই এগিয়ে যে দিল্লি পুরসভা বিজেপির দখলে আসা এখন স্রেফ সময়ের অপেক্ষা৷ এমসিডি নর্থে ৬৮টি আসন দখল করেছে বিজেপি৷ দ্বিতীয় স্থানে আছে কংগ্রেস৷ আপের জায়গা তৃতীয়৷ সাউথ ও ইস্টেও শীর্ষে বিজেপি৷ তবে এ দু’টো পুরসভায় দ্বিতীয় স্থান দখল করেছে বিজেপি৷ সামগ্রিকভাবে বিজেপির ভোট বেড়েছেও অনেকটা৷ আপের খেকে যে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন তা ভোটের হারেই স্পষ্ট৷

উত্তরপ্রদেশের পর দিল্লি পুরভোটেও এই সাফল্য মেলায় স্বভাবতই খুশির হাওয়া বিজেপি শিবিরে৷ দলের তরফে জানানো হয়েছে, বিজেপির কর্মসূচি, নীতি ও নেতৃত্বের প্রতি যে মানুষের বিশ্বাস আছে, তার প্রমাণ মিলছে ভোটে৷ যদিও পাল্টা দাবি আপ-এর৷ মোদি হাওয়া নয়, স্রেফ ইভিএম কারচুপির জন্যই যে বিজেপির জয়, অভিযোগ এমনটাই৷
Yeh Modi lehar nahi hai, EVM lehar hai :Gopal Rai, Delhi minister on #DelhiMCDElections2017 pic.twitter.com/IzIjaNk1Ww
— ANI (@ANI_news) April 26, 2017
তবে ভোটে নিজেদের পরাজয় মেনে নিয়েছে কংগ্রেস৷ কোনও দোষারোপ না করে প্রতিটি ভোটকে শিক্ষণীয় বলেই মন্তব্য করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত৷
EC aur Govt ko duvidha duur karni chahiye par jo haarta hai vo kehta hai EVM kharab hai,jo jeet ta hai vo kehta hai theek hai:Sheila Dikshit pic.twitter.com/qSra64eFq2
— ANI (@ANI_news) April 26, 2017
Aggressive campaign karna chahiye tha, maine campaign nahi kiya kyunki kisi ne mujhe kaha hi nahi: Sheila Dikshit #DelhiMCDElections2017 pic.twitter.com/zNNe5jWosZ
— ANI (@ANI_news) April 26, 2017
পুরসভার এই জয় সুকমায় নিহত আধাসেনাদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করেছে বিজেপি৷
Poster put up outside BJP HQ dedicating MCD win to CRPF jawans who lost their lives in #sukmaattack #DelhiMCDElections2017 pic.twitter.com/vpTePAclNM
— ANI (@ANI_news) April 26, 2017
সর্বশেষ খবর
-
চারটি জনপ্রিয় প্ল্যান বন্ধ করল এয়ারটেল, গ্রাহকদের খরচ বাড়বে ১৬%!
-
১০ হাজারের বেশি রোজগারে মিলবে না অন্নপূর্ণা! আরও একাধিক শর্ত বাঁধলেন মুখ্যমন্ত্রী
-
প্রকাশ্যে মহিলা ভক্তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে বিতর্কে নিকিতা! মুখ খুলেই ফের বিস্ফোরণ ঘটালেন নায়িকা
-
মমতার দেওয়া ‘বাংলা’ নয়, ওয়েস্ট বেঙ্গলও নয়, রাজ্যের নাম কী হওয়া উচিত? সংসদে বললেন শমীক
-
ডায়মন্ড লিগে হবে না নীরজ-নাদিম দ্বৈরথ, সরকারের গাফিলতিতেই নাম প্রত্যাহার পাক তারকার?