সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের বিচ্ছিনতাবাদীদের বিরুদ্ধে সেনাপ্রধান বিপিন রাওয়াতের কড়া বার্তার সমালোচনা করে কংগ্রেস৷ শুক্রবার ওই ইস্যুতে পাল্টা কংগ্রেসকে তুলোধোনা করল বিজেপি৷ কংগ্রেস বিচ্ছিন্নতাবাদীদের সুরে কথা বলছে, অভিযোগ বিজেপির৷ শুধু তাই নয়, সেনাবাহিনীর আবেগকে ভোটের রাজনীতিতে ব্যবহার করারও অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে৷
(শহিদ বাবার পদাঙ্ক অনুসরণ করেই দেশরক্ষায় আত্মবলিদান ছেলের)
জম্মু ও কাশ্মীরের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ এদিন কংগ্রেস নেতাদের সমালোচনা করেন৷ কংগ্রেস নেতারা বিপিন রাওয়াতের সমালোচনা করে মন্তব্য করেন, একজন সেনাপ্রধান কী করে সাধারণ মানুষকে সতর্ক করতে পারেন? পাল্টা জিতেন্দ্র সিং এদিন বলেন, “একজন সেনাপ্রধানের মন্তব্যের বিরোধিতা করছে কংগ্রেস৷ রাজনৈতিক ফায়দা পেতে আর কী করবে কংগ্রেস?” স্বার্থসিদ্ধিতে কংগ্রেস সেনাবাহিনীর প্রতি মানুষের আবেগকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি৷
(বিশ্বের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে পাকিস্তান, মত প্রাক্তন CIA কর্তার)
সেনাপ্রধানের মন্তব্যকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে মন্ত্রী বলেন, “সেনাপ্রধান যা বলেছেন, তাতে কোনও ভুল নেই৷” প্রসঙ্গত, গত বুধবার সেনাপ্রধান বিপিন রাওয়াত কাশ্মীরে শহিদ চার জওয়ানের শেষকৃত্যে যোগ দিতে দিয়ে বিচ্ছিন্নতাবাদীদের কড়া সমালোচনা করেন৷ বলেন, যারা কাশ্মীরে পাক বা আইএস-এর পতাকা তুলবে তাদেরকেও জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল বলে বিচার করা হবে৷ কোনওভাবেই তারা পার পাবে না৷
সম্পত্তি কর দেওয়ার নোটিস পেলেন ভগবান কৃষ্ণ, দুর্গাও!
আধার নম্বর দিয়ে Jio সিম তুলেছেন? আপনার সামনে চরম বিপদ!
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১