সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য রক্ষা৷ হাতছাড়া হতে হতেও গোয়া রয়ে গেল বিজেপির দখলেই৷ বুধবারের আস্থা ভোটে জয় পেলেন গোয়ার নব-নির্বাচিত মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত৷ ২০ জন বিধায়কের সমর্থন পেলেন তিনি৷ বিরোধীদের ঝুলিতে গেল ১৫ জন বিধায়কের ভোট৷
[কেন্দ্রের আর্থিক সাহায্য পেলেন না ৪ লক্ষ কৃষক, তদন্তের দাবি বিরোধীদের ]
৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় এক বিধায়কের মৃত্যুর পর বিজেপির আসন সংখ্যা কমে হয় ১৩৷ এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হয় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরেরও৷ এবং সেই সুযোগে ১৪ বিধায়ক নিয়ে গোয়ায় সরকার গড়ার ডাক দেয় কংগ্রেস৷ রাজ্যপালের কাছে তাঁরা দাবি করে, রাজ্যের সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে তাঁদের সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত৷ এমন পরিস্থিতিতে গত সোমবার মৃত্যু হয় মনোহর পারিকরের৷ ফলে আরও একজন কমে বিজেপির বিধায়ক সংখ্যা দাঁড়ায় ১২-তে৷
ডামাডোলের এই পরিস্থিতিতে গোয়ার রাশ ধরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ দুই জোটসঙ্গীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ জোটসঙ্গীদের আশ্বাস পেয়ে সোমবার মধ্যরাতে গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন প্রমোদ সাওয়ান্ত৷
[ধর্মস্থানকে রাজনৈতিক মঞ্চ বানাবেন না, দলগুলিকে নির্দেশ নির্বাচন কমিশনের]
বুধবার বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিতে হয় রাজ্যের শাসনে থাকা বিজেপি সরকারকে৷ সূত্রের খবর, ভোটভুটিতে বিজেপির পাশেই দাঁড়ায় দুই জোটসঙ্গী এমজিপি, গোয়া ফরোয়ার্ড পার্টি এবং নির্দল বিধায়করা৷ নিজ দলের ১১ (একজন স্পিকার বাদে) বিধায়কের সমর্থন ছাড়াও এমজিপি, গোয়া ফরোয়ার্ড পার্টির তিনজন করে বিধায়কের সমর্থন পেয়েছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত৷ এছাড়া তাঁকে সমর্থন করেছেন তিন নির্দল বিধায়কও৷ উলটো দিকে কংগ্রেস তাঁদের ১৪ জন বিধায়ক এবং এনসিপির একজন বিধায়কের ভোট পেয়েছে৷
20 MLAs voted for the motion (11 BJP, 3 Maharashtrawadi Gomantak Party, 3 Goa Forward Party, and 3 Independents) and 15 MLAs voted against the motion (14 Congress and 1 NCP) in the Goa assembly. https://t.co/tycar2i7KQ
— ANI (@ANI) March 20, 2019
সর্বশেষ খবর
-
স্বাধীনতার পর প্রথম আলো! শুভেন্দু আমলে অবশেষে বাড়িতে বিদ্যুৎ এল ধূপগুড়ির ৬ পরিবারে
-
মসজিদে মাইক খোলার প্রতিবাদ মিছিলের সম্মতি দিলেও মাইকে ‘না’! আর কী শর্ত দিল হাই কোর্ট?
-
৫ বছর ধরে গলা পর্যন্ত জলে ডুবে কিশোর! অসুস্থতা নাকি ‘অশরীরীর প্রভাব’? হইচই বেলডাঙায়
-
মার্কিন প্রেমিকাকে খুন করে পালানোর ছক! জার্মানির বিমানবন্দরে গ্রেপ্তার ভারতীয় ছাত্র
-
তরুণীকে ঠোঁটঠাসা চুম্বনকাণ্ডে উদিত নারায়ণকে খোঁচা শানুর! বললেন, ‘কাউকে চুমু খাইওনি…’