সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের ভোটের দিনই নয়া অভিযোগে বিদ্ধ কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সোশাল মিডিয়ায় ভোটের প্রচার করার অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে। যা নিয়ে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছে বিজেপি।
দিন দুই আগেই রাহুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অন্য একটি অভিযোগে নালিশ করেছিল গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘পনৌতি’ এবং ‘পকেটমার’ বলায় রাহুলের শাস্তির দাবি করেছে বিজেপি। সেই নিয়ে রাহুলের জবাবও তলব করেছে কমিশন। এবার প্রচারের সময় পেরনোর পরও সোশাল মিডিয়ায় ভোটপ্রচারের অভিযোগ উঠল কংগ্রেস নেতার বিরুদ্ধে।
✅ राजस्थान चुनेगा मुफ्त इलाज
✅ राजस्थान चुनेगा सस्ता गैस सिलेंडर
✅ राजस्थान चुनेगा ब्याज मुक्त कृषि कर्ज़
✅ राजस्थान चुनेगा अंग्रेज़ी शिक्षा
✅ राजस्थान चुनेगा OPS
✅ राजस्थान चुनेगा जाति जनगणनाआज, बड़ी संख्या में जा कर, इस्तेमाल करें अपना मताधिकार।
चुनिए जनता की हितकारी,…
— Rahul Gandhi (@RahulGandhi) November 25, 2023
[আরও পড়ুন: লজ্জায় মুখ ঢাকছে বাণিজ্য নগরী! মুম্বইয়ে দশ বছরে ধর্ষণ বেড়েছে ১৩০ শতাংশ]
আসলে রাহুল শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। ওই পোস্টে রাজস্থান ভোটের (Rajasthan Election) জন্য কংগ্রেসের দেওয়া যাবতীয় প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। বিজেপি বলছে, এক্স হ্যান্ডেলে ওই পোস্ট করে নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন কংগ্রেস সাংসদ। কারণ জনপ্রতিনিধি আইন অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে সবরকম প্রচার বন্ধ করে দিতে হয়। অথচ রাহুল ভোটের দিনই সোশ্যাল মিডিয়ায় দলের প্রচার করেছেন।
[আরও পড়ুন: ওড়িশা থেকে উদ্ধার বাংলার নিখোঁজ কলেজ ছাত্রের দেহ, সন্তানহারা আরামবাগের পরিবার]
যদিও কংগ্রেস (Congress) বলছে, জনপ্রতিনিধি আইনে সোশাল মিডিয়ার প্রচারে কোনও নিষেধাজ্ঞা নেই। তাই রাহুলের সোশাল মিডিয়া পোস্ট মোটেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা নয়। বিজেপি আসলে হারের ভয়ে এসব করছে।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ