সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই দেশ জুড়ে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে কালো টাকা৷ কিন্তু সে টাকা কী হবে? প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে যখন গোটা দেশে শোরগোল, তখন আরও বড় পদক্ষেপের ভাবনা কেন্দ্রের৷ বাজেয়াপ্ত কালো টাকা গরিবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরতে পারে বলেই খবর অসমর্থিত সূত্রে৷
নোট বাতিলের ফলে দেশের গরিব মানুষ যে উপকৃত হবেন এ কথা বারবার মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ সাধারণ মানুষও সে কথায় বিশ্বাস করেছেন৷ কালো টাকার লেনদেন রুখে অর্থনৈতিক বৈষম্য ঘোচানোর জোর চেষ্টা ছিল এই পদক্ষেপে৷ পাশাপাশি ক্যাশলেস লেনদেন চালু করেও কালো টাকার কারবার বন্ধ করার ভাবনা কেন্দ্রের৷
নোট বাতিলের পর থেকে বলা হচ্ছিল, এই পদক্ষেপে বিপদে পড়বেন অসাধু কালো টাকার মালিকরা৷ তার নমুনা ইতিমধ্যেই দেখেছে গোটা দেশ৷ দিকে দিকে আয়কর হানায় বাজেয়াপ্ত হয়েছে কোটি কোটি কালো টাকা৷ এবার গরিবের উপকারে সে টাকা কাজে লাগানোরও পরিকল্পনা নিয়েছে সরকার৷ সূত্রের খবর, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমেই এই টাকা কাজে লাগবে সাধারণ মানুষের৷ প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাড়ি, রাস্তা ইত্যাদি নির্মাণের কাজে ব্যয় করা হবে এই টাকা৷ আর তাতেই গরিবের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে বাজেয়াপ্ত কালো টাকা৷ ১০০ দিনের প্রকল্পে প্রায়শই দুর্নীতির অভিযোগ ওঠে৷ তাই অ্যাকাউন্টে টাকা লেনদেন করেই দুর্নীতি রোখার ভাবনা নেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে৷ নীতি আয়োগের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রাক্কালে এ জল্পনাই জোরদার হচ্ছে৷
সর্বশেষ খবর
-
জেলে বসেই সন্ত্রাসের নেটওয়ার্ক শাহজাহানের! সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেপ্তার ৬
-
এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ হিন্দুত্ববাদীদের! কী বলছেন বামনেতা?
-
যুদ্ধের প্রস্তুতি, দেশের ২৪৪ জেলায় বসছে বিমান হানার বিপদ সংকেত কেন্দ্র
-
কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন বিপত্তি! পাহাড় থেকে পড়ে মৃত্যু সেনা আধিকারিকের
-
অতিমারী রুখতে কার্যকরী! এআই ব্যবহার করে তৈরি সর্বগুণসম্পন্ন টিকা