মহিলার দেহের ৩ টুকরো। একাংশ মিলল আগ্রার চলন্ত ট্রেনে লাল সুটকেসের ভিতর। অন্য অংশ চেন্নাইয়ের ভাড়া বাড়িতে ঝুলন্ত অবস্থায়। বাকি অংশ মেলে বিরিয়ানী তৈরির হাঁড়িতে। আগ্রা স্টেশন থেকে উদ্ধার মহিলার তদন্তে হাড়হিম তথ্য পেল পুলিশ। বিরিয়ানী তৈরির হাঁড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, মহিলাকে খুন করে দেহ খণ্ড খণ্ড করা হয়েছে। এক যুবক ও যুবতী তাঁকে খুন করেছেন বলে সন্দেহ।
ট্রেনের মধ্যে দেহ পাওয়ার পর তদন্তে নেমে একাধিক সিসিটিভি খতিয়ে দেখেন তদন্তকারীরা। পুলিশ জানতে পারে, এক যুবক ও যুবতী চেন্নাই সেন্ট্রাল স্টেশনে একটি লাল সুটকেস তামিলনাড়ু এক্সপ্রেসে ফেলে পালিয়ে যায়। সেই ট্রেনটি আগ্রায় আসে। ফেলে যাওয়া সুটকেস খুলতেই মেলে মহিলার দেহাংশ। পুলিশ জানিয়েছে, যুবক-যুবতী চেন্নাইয়ের গুডুভানচেরি এলাকায় ভাড়া বাড়ি থাকে। তাঁরা পলাতক। মৃত মহিলাকে, যুবক-যুবতীর পরিচয় কী। কিছুই জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
৬ আগস্ট আগ্রা কান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ট্রেনের জেনারেল কামরাতে লাল সুটকেস পাওয়া যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে দিল্লিগামী তামিলনাড়ু এক্সপ্রেসে লাল রঙের স্যুটকেসটি রেখে আসে যুগল। কী করে চেন্নাই যোগসূত্র মিলল? যে লাল সুটকেস থেকে মহিলার দেহ উদ্ধার হয়, সেখানে চেন্নাই লেখা প্লাস্টিক উদ্ধার হয়। পুলিশ এখন চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন ও অন্যান্য স্থানের সিসিটিভি ফুটেজ, রেলের নথিপত্র এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে। যুগলের গতিবিধি জানার চেষ্টা চলছে। ঠিক কখন ও কোথায় সুটকেসটি রাখা হয়েছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলন, যুবসমাজকে তৈরি থাকতে বলে বিবৃতি ‘আরশোলা’র
-
মীরা ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে নেটদুনিয়ায় গুজব! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সন্তান সুচেতনের
-
শহিদ পরিবারকে চাকরি বিলিতেও প্রতারণা তৃণমূল সরকারের! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ঋতব্রত
-
শ্রীলঙ্কার পেসারকে গুঁতো মেরে শাস্তির মুখে! যশস্বীর পাশে দাঁড়িয়ে মুখ খুললেন ব্যাটিং কোচ
-
পাহাড় থেকে পড়ে মৃত্যু বাবা-মা-ছেলের! খাওয়া-ঘুম ছেড়ে বাড়ির দরজায় বসে অবলা পোষ্য