Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ফের বিমানে ছড়াল বোমাতঙ্ক

বিমান কর্তৃপক্ষকে সতর্ক করতে দুবাই থেকে একটি ফোন আসে৷ ফোনে জানানো হয়, বিমানে একটি সন্দেহজনক পরিতক্ত ব্যাগ দেখা গিয়েছে৷ তাতেই সন্দেহ দানা বাঁধে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০১৬, ১২:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০১৬, ১২:৪২

options
link
ফের বিমানে ছড়াল বোমাতঙ্ক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিমানে ছড়াল বোমাতঙ্ক৷ বৃহস্পতিবার সকালে দুবাই থেকে অমৃতসরগামী স্পাইস জেটের বিমানে বোমা রয়েছে বলে খবর পায় কর্তৃপক্ষ৷

বিমান কর্তৃপক্ষকে সতর্ক করতে দুবাই থেকে একটি ফোন আসে৷ ফোনে জানানো হয়, বিমানে একটি সন্দেহজনক পরিত্যক্ত ব্যাগ দেখা গিয়েছে৷ তাতেই সন্দেহ দানা বাঁধে৷ তবে বিমানটি ততক্ষণে অমৃতসর পৌঁছে যায়৷ বিমানবন্দরেই প্রথমে বিমানটি অবতরণ করা হয়৷ সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, যাত্রীদের নিরাপদে নামানোর পর তল্লাশির জন্য বিমানটিকে একটি ফাঁকা স্থানে নিয়ে যাওয়া হয়েছে৷ এই ঘটনার পর থেকে অমৃতসর বিমানবন্দরে বিমানের উড়ান বন্ধ রাখা হয়েছে৷

Advertisement

স্পাইস জেটের ৫৬ নম্বর ফ্লাইটটি এদিন ভোর ৪ টে ৫ মিনিটে দুবাই থেকে ছাড়ে৷ অমৃতসর পৌঁছয় ৮ টা ৫১ মিনিটে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.