সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক যোগে আহমেদাবাদের ১০টি স্কুলে বোমাতঙ্ক। বুধবার সকালে হুমকি ইমেল পাওয়ার পর তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় স্কুলগুলি। গোটা ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়ায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিন সকালে আহমেদাবাদের ১০টি স্কুলে একটি হুমকি ইমেল পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘আমরা প্রতিশোধ নেব। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে স্কুলগুলি। মৃত্যু হবে বহু পড়ুয়ার।’ এরপরই আতঙ্ক ছড়ায় স্কুলগুলিতে। নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় স্কুলগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বম্ব স্কোয়াড। শুরু হয় চিরুনি তল্লাশি। কিন্তু কে বা কারা এই হুমকিবার্তা পাঠাল, তা এখনও স্পষ্ট নয়। ইমেলে যে নাম রয়েছে, সেটিও ভুয়ো বলে মনে করছেন তদন্তকারীরা। তবে পুলিশ সূত্রে খবর, দীর্ঘক্ষণ তল্লাশির পরও স্কুলগুলিতে সন্দেহজনক কোনও বস্তু উদ্ধার হয়নি। যদিও এই হুমকিবার্তা ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।
এল এল চাভদা নামে এক পুলিশ আধিকারিক বলেন, “ইমেল মারফত স্কুলগুলিত হুমকিবার্তা পাঠানো হয়েছিল। তড়িঘড়ি পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত চলছে।”
সর্বশেষ খবর
-
দিল্লিতে বিয়ের দু’মাসের মাথায় ছাদ থেকে পড়ে মৃত্যু বধূর, স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ
-
দুই উদ্বাস্তু বাবার স্বপ্ন সত্যি করে সন্তানরা ফুটবল মাঠে, বিশ্বকাপ না জিতলেও অমলিন দুই বন্ধুর গল্প
-
‘নিয়ন্ত্রণরেখা ভেঙে এগিয়ে আসুন’, পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতের সাহায্যপ্রার্থী বিদ্রোহী অধিকৃত কাশ্মীর
-
মদ্যপান করে উদ্দাম পার্টি, ফাস্টফুড খাচ্ছেন ফুটবলাররা! বিশ্বকাপ থেকে বিদায়ের পরেই ফাঁস কেচ্ছা
-
বৃষ্টিতে চুল ভিজে গিয়েছে? এই কাজগুলি না করলেই হতে পারে দফারফা