সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। এর জেরে মঙ্গলবার সকাল আটটা নাগাদ দিল্লি বিমানবন্দরে জারি হয় ‘এমার্জেন্সি অ্যালার্ট’। গোটা বিমানবন্দর চত্বরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত কি ইন্ডিগোর ৬ই৭৬২ বিমানটিতে কিংবা বিমানবন্দরে বোমা পাওয়া গেল?
যাবতীয় নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে ‘এমার্জেন্সি অ্যালার্ট’ তুলে নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। বিমানবন্দর এবং নির্দিষ্ট বিমানটিতে বোমার খোঁজ পাননি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রাথমিকভাবে যাত্রীদের বিমানবন্দর ছাড়তে বারণ করা হয়েছিল। পরে অবশ্য বিধিনিষেধ তুলে নেওয়া হয়।
ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর মুম্বই থেকে দিল্লিগামী ইন্ডিগোর ৬ই৭৬২ বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর প্রোটোকল অনুসরণ করে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। বিমানের নিরাপত্তাও পরীক্ষা করা হয়। যাত্রীদের যাবতীয় সাহায্য করা হয়েছে। তাঁদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সর্বশেষ খবর
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের
-
বিমানবন্দরে অভিষেককে ডিম ছোড়ার পরিকল্পনা! তৃণমূল সমর্থকদের সঙ্গে হাতাহাতি বিজেপির
-
সমাপ্ত লখনউয়ের ২৭ কোটির অধ্যায়! ব্যর্থতা নিয়ে ‘ঘরে’ ফিরছেন পন্থ, গচ্চা দিতে হবে কত টাকা?
-
বিশ্বনাথের সঙ্গে কাজের সুযোগে উৎফুল্ল রিখিয়া, কবে শুরু ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’-এর শুটিং?