সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোলাপ ফুল দিয়ে মোড়া সাদা গাড়ি৷ এক ঝলক দেখে বিয়ের গাড়ি ভেবে ভুল হতে পারে৷ কিন্তু এর পরের কাণ্ড দেখে ধন্দ বাড়তে পারে৷ চালকের পোশাক পরা এক ব্যক্তি উঠে পড়লেন গাড়ির পিছনের সিটে৷ চালকের আসনে অন্য এক ভদ্রলোক৷ এখানেই শেষ নয়৷ গাড়িতে আবার লাল বাতি লাগানো৷ হচ্ছেটা কী?
না, কোনও বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি নয়৷ ঘটনা হল, প্রিয় চালকের চাকরির শেষ দিনে তাঁকে এক অভিনব উপহার দিলেন কালেক্টর বস৷ দীর্ঘ ৩৫ বছরের চাকরি জীবনকে বিদায় জানালেন ৫৮ বছরের দিগম্বর ঠাক৷ দিগম্বরের বিদায়বেলায় তাঁকে নিজে গাড়ি চালিয়ে অফিসে নিয়ে গেলেন মহারাষ্ট্রের অাকোলার কালেক্টর তথা তাঁর বস জি শ্রীকান্ত৷ অফিসে তাঁর জন্য বিদায়ী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল৷
চাকরি জীবনে অাকোলার মোট ১৮ জন কালেক্টরের গাড়ির চালক হিসেবে কাজ করেছেন তিনি৷ কখনও কাজে ফাঁকি দেননি৷ আর তারই পুরস্কার হিসেবে শেষ দিনটি স্মরণীয় করে রাখতে উদ্যোগী হয়েছিলেন তাঁর বস শ্রীকান্ত৷ তিনি জানান, “প্রতিদিন যাতে কর্মক্ষেত্রে কালেক্টররা ঠিক সময়ে পৌঁছতে পারেন, এত বছর ধরে তার খেয়াল রেখেছেন দিগম্বর৷ তাই আজকের দিনটা ওঁর জন্য স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম৷ এভাবেই তাঁকে ধন্যবাদও জানানো হয়ে গেল৷” চাকরির শেষ দিন বসের থেকে এমন অপ্রত্যাশিত উপহার পেয়ে আপ্লুত দিগম্বর৷
সর্বশেষ খবর
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!