সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : হোলি উপলক্ষে দেশবাসীকে দারুণ উপহার দিল রিজার্ভ ব্যাঙ্ক। আজ থেকে উঠে গেল ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা। নিজের সেভিংস অ্যাকাউন্ট থেকে এবার ইচ্ছেমতো টাকা তুলতে পারবেন আপনি।
(পারিকরকে মুখ্যমন্ত্রী করেই গোয়ায় সরকার গড়তে চলেছে বিজেপি)
নোটবন্দির পর ব্যাঙ্ক থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা নির্ধারিত করে দিয়েছিল আরবিআই। নতুন নোট বাজারে পর্যাপ্ত না আসা পর্যন্ত ব্যাঙ্কের লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল রিজার্ভ ব্যাঙ্কের তরফে। একজন গ্রাহক তাঁর সেভিংস অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলতে পারবেন তা-ও নির্দিষ্ট করে দেওয়া হয়। নতুন নোটের জোগান বাড়ার সঙ্গে সঙ্গে আরবিআইও তাঁদের নিয়মের কড়াকড়ি কিছুটা শিথিল করছে।
১২ মার্চ পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট থেকে ২৪ হাজার টাকা পর্যন্ত তুলতে পারতেন একজন গ্রাহক। আজ থেকে টাকা তোলার নির্দিষ্ট মাত্রা তুলে দেওয়া হল। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে জানুয়ারিতেই শেষ হয়েছে টাকা তোলার নির্ধারিত ঊর্ধ্বসীমা।
(জেগে উঠছে যুব সম্প্রদায়ের স্বপ্নের ভারত : মোদি)
সর্বশেষ খবর
-
লিভ ইন সঙ্গীকে খুন! ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তকে দড়ি দিয়ে বেঁধে মার পুলিশের, ভিডিও ভাইরাল
-
উইকএন্ড পার্টিতে মদের ফোয়ারা, পরপর ৯ জনের মৃত্যু! নেপথ্যে বিষমদ?
-
সক্রিয় মৌসুমি অক্ষরেখায় সোম থেকেই বঙ্গে ফের বাড়বে বৃষ্টি, জারি হলুদ সতর্কতা
-
হিন্দু অনুষ্ঠানে বিধর্মীদের প্রবেশ নয়, মহারাষ্ট্রে গরবা’য় মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের
-
সন্তানের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে মা! থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলে জুটির